-
জীবনাঙ্কে কাঁচা যে আমি
-©সবুজ সিকদারহিসেবের খাতায়,
বেহিসেবি আমি,
এগুতে এগুতে খুঁজি ,
আবেগ বিবেক স্কেল ।
হয়েছে কতটা ভুল কতটা বোকামি,
এইটুকুই,
এই আরকি।যাত্রা পথের যাত্রী,
কত নাম,সর্বনাম,কত পদবী।বেলা শেষে আপোষে,
আবেশ বিদ্বেষী।সবকিছু ঠিক হয়ে যাবে কাল।
সম্পর্কের দোটানা,
আর অভাবী ইচ্ছের সালামী ।
স্বার্থতো থাকবেই,
বড় হতে হবে যে,
শুধু কতটুকু বড় হব,
জানিনা ।বললাম না,
বেহিসেবি হিসেব আমার,
এইটুকুই এই আরকি।পথ প্যাচালী আমি লিখছি,
কেউ হয়তো পড়ছেন,
সান্ত্বনা এইটুকুই,,
এই আরকি ।অনেক কাজ রয়ে গেছে বাকি।
বেহিসেবির,
হিসেবি খাতাটায়,
কাটাকুটি ।
জানি,
আরও হবে ভুল,
হবে বোকামি ।
জীবনাঙ্কে কাঁচা যে আমি।তবুও করব,
করতে হবে,
একাই,
একাকী।9 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সাব্বির হোসেন।
@shadowhunter3d
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
Ajharul Islam Talha
@ajharulislamtalha
Alock
@alock
AdabenTatali
@adabentatali



বেহিসেবির,
হিসেবি খাতাটায়,
কাটাকুটি ।
জানি,
আরও হবে ভুল,
হবে বোকামি ।
জীবনাঙ্কে কাঁচা যে আমি। এ যেন আমারই মনের কথা। অসাধারণ লিখেছেন।