-
আমি একাকী
©সবুজ সিকদারএকা ভালো থাকা,
ভাল আছি।
একা বেঁচে থাকা,
বেঁচে আছি।
এখন,
একার চাই পদবী।
“আমি একাকী”।জোসনারাও এখন একা থাকে,
আমার আকাশ মেঘলা দেখে।
অমাবস্যার শেষ রজনী, কেউ দেখেনি।
ঝিঁ ঝিঁ পোকাগুলো, আসবে কী?এখন ভুল করি ইচ্ছে করে,
অন্যায়! কে বলেছে?
বিবেকের নেই বসতবাড়ি।
অমাবস্যা, সকাল দেখেছে কী?তওবা কারী জান্নাতি, অনেক শুনেছি।
জুম্মার দিনে পবিত্র হই, বিবেকও আসে,
দেখে যায় শুকনো মাটি।ওরে মন, আয় একটু কাঁদি।
ওরে মন, ব্যস্ত সন্ধ্যায় কোথায় যাবি?
ওরে মন, তোরও সন্ধ্যা আসবে।
ওরে মন,ফিরে আয়।
বিবেক এখনো ঘুমোয়নি।স্বপ্ন দেখ আবার।
ভুলে যা অন্ধকার।
তুলে নে, সেই পেন্সিল কাটার।
সন্ধ্যা নামবে আবার, সন্ধ্যা ব্যস্ততার।
কেঁদে নে, করে নে চিৎকার,
একাকী পথ চলার।হারাব!
কী আছে আমার?বদলাবো পৃথিবী,
আমি একাকী, এক জনই।
থাকবে পদবী আমার,
“আমি একাকী”।10 Comments
Friends
Sakib comrade
@2-5
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Md Akram Hossain
@nilla2
Umme Kulsum mina
@ummemina-1
সৃষ্টি
@premdevota
Sourav-Roy
@sourav-roy
রাজীব হাসান
@rajib21
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian


মানুষ একা নয়, মন একা হয়।