Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • জীবন্ত
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    আচ্ছা জীবনটা ছোট না বড়,
    নাকি এইটুকু ,আমি দেখেছি যত।

    কত শত আয়োজন এই জীবনে,
    ছুটোছুটি লুটোপটি টেনশন , কাল কি হবে ?
    কাল আসলেই জীবিত জীবন,
    আফসোসে আপোষ করে ।
    সেকেন্ডেই হিসেব নিকেষণ,
    আর বাকী আছে কত?

    জীবন এখানে ছোট না বড়,
    নাকি শুধুই অনন্ত।

    আমি দেখেছি কিছু দীর্ঘশ্বাস,
    বুক চেপে আটকে এগিয়ে ,গলা চেপে ধরে ,
    সামনে তাকিয়ে বারংবার বলে ,
    এইতো আমি ভাল আছি ।
    তুমি ভাল আছ তো ?

    কি বলব জীবনকে এখানে ?
    বড় নাকি বাড়ন্ত? ছোট নাকি ছুটন্ত?

    আরো দেখেছি জীবনের নামে ,
    এক সারি সাইনবোর্ড ।
    বিজ্ঞাপনী ভালবাসা সেখানে ,
    অনেক বড় হতে হবে।
    তবেইনা ফুটফুটে সংসার ,
    ফুটফুট অভিসার, প্রতিবার।
    ফুটফুট ফুটন্ত ফাগুন ,কবে হবে শান্ত?

    জীবন মুচকি হাসে,বয়সের দোষে
    দাগ কাটা স্কেলের মত দাগ টেনে ।
    বড় একটা স্কেল ,
    ছোট ছোট দাগ দিগন্ত।

    এটাই হয় তো জীবন “জীবন্ত”।

    5
    1 Comment
Skip to toolbar