-
তোমার আমার দুজনের
চাওয়ার মাঝে এক
বিস্তর ফারাক।।আমি তোমাকে চাই
সব কিছুর উর্ধ্বে,
সর্বক্ষণ আমার মাঝে।।আমি হাজার মানুষের
কন্ঠস্বরের মাঝে..
তোমার মুখের ডাকটা
আলাদা করে খুজি।।
চেনা অচেনা
মুখোশের আদলে
তোমার হাসি মাখা মুখটা
দৃষ্টি শশীতে আবদ্ধ
করতে ব্যস্ত আমি।।রক্ত পিপাসু,লোভী,
হিংসাত্মক দৃষ্টি থেকে
তোমার স্বপ্ন জোড়া আঁখি
খুঁজি সঙ্গোপনে।।কাম চরিতার্থের উন্মাদ নৃত্যরত
হৃৎস্পন্দনের তীব্র
আওয়াজ ভেদ করে
তোমার ভালোবাসার
শীতল বক্ষ খুজি সারাক্ষণ
আমি সময় অসময়ের
ভেদাভেদ ভুলে
তোমায় খুঁজে ফিরি
নিঃস্ব পাগলের মতো আমি।।আর তুমি……
তুমি আমায় চাও
তোমার কাজের শেষে
বিরতির ফাঁকে
দায়িত্বে আচ না পড়া সময়ে,
অবসরে নিরবে নিভৃতে।।সকল কোলাহল ছাড়িয়ে
রাতের নিঃশব্দ অন্ধকারে,
যখন একাকীত্ব
গ্রাস করে তোমায়।।
শুধু ই নিরব সময়ের সঙ্গী আমি
যখন প্রয়োজন
তোমার সব চাইতে বেশী।।8 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Suhaim ahmed
@suhaimahmed654gmail-com
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
নিশাত আনজুম
@nishathunzom
কাজী জহির আহমেদ
@kazizahirahmed
উজ্জল রায়
@anthony6



কিছু চাওয়া আর কিছু পাওয়া/ এতটুকুইতো জীবন/ বেঁচে থাকা আর মরে যাওয়া/ খেলাঘরেরই নিয়ম…।