-
কি সংকোচ কি অভিযোগ এ আমার ব্যর্থতা
আমি বুজিনি কতটা গভীর সেই আক্ষেপ
কি চুতুর কি নিখুঁত অত্যাচার
কি খেলা কি দক্ষ অবহেলা।
আমাকে না পেয়ে ফিরে যাওনি
ফিরে গিয়েছো দ্বিচারি হৃদয়ের আমন্ত্রণে।
কিছু স্মৃতি এতোটাই বর্ণহীন থাকতে হয়
যার গন্ধ একটু ছড়ালো পাথরে চাপা ব্যাথা হয়।
কে কাকে হারিয়েছি থাক তবে অস্থির পাখিটা কারো প্রিয় না হোক।
ভালোবাসা সুন্দর আসক্তিতে হার জিতের দাঁড়িপাল্লার হিসেবে না।
তুমি আসক্তি কি জানোইনা তুমি জানো তোমার আমিত্ব।
তোমার সব অভিনয় না, তোমার সব আমার বাস্তবতা।
যা থেকে আমি শিখেছি হৃদয়রক্ষা ও মূল্য।
তুমি জাননা হয়তো বা জানো।
আমি কোমলতার দাসী আমি দৃড়তার দাসী
পৃথিবী আমার বিদ্যালয়।
কিছু বৃষ্টি থামবে বলে অঝরে ঝরে
কিছু মানুষ চলে যাবে বলে একান্ত হবে
অথচ কি দক্ষ ভাবে হৃদয়ে জায়গা করে
মনে হচ্ছে এ সচ্ছ মানুষটা কেন আমার হলনা।
এ একাগ্র মানুটি কেন আমাকে পেলনা
কি যতনে বুকের ভিতর বসে নিজস্ব বলে আকুলতা জাগায়, কি মিথ্যে ইস্ কি মিথ্যে।
তাই কিছু মুহুর্ত এতোটাই বর্ণহীন রাখতে হয়
যার হালকা বাতাসে উড়ে যায় জীবন।মন মুখোশ
আয়েশা সিমা6 Comments-
লেখাটি কেবল সাধারণ হৃদয়ভঙ্গের চেয়ে অনেক বেশি কিছু। এটি ব্যক্তিগত ব্যর্থতা (“কি সংকোচ কি অভিযোগ এ আমার ব্যর্থতা”) এবং অভিযোগ (“কি চুতুর কি নিখুঁত অত্যাচার”) থেকে দ্রুত সরে এসে এক গভীর দার্শনিক উপলব্ধিতে পৌঁছায়: “ভালোবাসা সুন্দর আসক্তিতে হার জিতের দাঁড়িপাল্লার হিসেবে না।” এই বাক্যটি সম্পূর্ণ লেখাটির মূল ভিত্তি, যা একটি বিলাপকে শিক্ষামূলক উপদেশে রূপান্তরিত করে।
-
কবিতার বিষয়বস্তু, ছন্দ ও মর্ম সবই গভীর। তবে বানানগতভাবে প্রায় ১২টির মতো ছোটখাটো সংশোধন দরকার, যা করলে কবিতাটি প্রকাশযোগ্য এবং আরও পরিশীলিত হবে।
-
1) চুতুর = চতুর= ‘চতুর’ অর্থে চালাক, বুদ্ধিমান; বানান ভুল। 2) ফিরে গিয়েছো দ্বিচারি = ফিরে গিয়েছ দ্বিচারী = ক্রিয়াপদে ‘ছো’ → ‘ছ’; ‘দ্বিচারি’ নয়, ‘দ্বিচারী’ (ই-কারযুক্ত)। 3) তুমি জাননা হয়তো বা জানো = তুমি জানো না, হয়তো বা জানো = ‘জাননা’ দুই শব্দে হবে। 4) দৃড়তার দাসী = দৃঢ়তার দাসী = ‘ড়’ নয়, ‘ঢ়’ (দৃঢ়) 5) অঝরে ঝরে = শুদ্ধ রূপ: অঝোরে 6) মানুটি = মানুষটি 7) কি মিথ্যে ইস্ কি মিথ্যে = কি মিথ্যে, ইস্! কি মিথ্যে! = অনুভূতির প্রকাশে বিরামচিহ্ন দরকার।
Friends
শিউলি চক্রবর্তী
@shiuli
মোঃ বায়েজীদ
@bayejid
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Motiur Rahman Mizan
@dressed-human
Dainik-Bartaman Bangla
@dainik-bartaman-bangla
মোখলেসুর রহমান
@mokhles
Nahar moyna
@moyna
মো: ফারহান হাবীব
@farhan-habib
পি.কে. সরকার
@pksarker


ভালোবাসা এবং আসক্তির মধ্যেকার সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্যটি অত্যন্ত বেদনাদায়কভাবে ফুটিয়ে তোলা হয়েছে।