Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayoNabdullah140
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    1 month, 2 weeks ago

    আসর ওয়াক্তের পর

    বলতে বলতে ফুরাইয়া যাইতাছে আমাদের কথা,
    চলতে চলতে ফুরাইয়া যাইতাছে সব পথ,
    আমরা মুখস্ত আউড়াইয়া যাইতাছি খোদারে;
    আড়ালে লুট হইয়া যাইতাছে আমাগো বিশ্বাস।

    নিঃশ্বাসের সাথে সাথে বাইর হইয়া যাইতাছে জীবন,
    তাও মৃত্যুর কাফেলায় নির্বিচারে হাঁইটা যাইতাছি।
    কাফনের কাপড়ে দেনার ঘ্রাণ মৌ মৌ করতেছে,
    ভগবানের দ্যাশে তবুও মানুষ হাসতেছে অবলীলায়।

    ঝুইলা থাকতে থাকতে ভাইঙ্গা পড়তেছে ঘর,
    মুখের দিকে তাকাইয়া বেশরমের মতোন তবু হাসতেছে যিশু।
    বলে, আমারে নিয়া যাও তোমার বিশ্বাসে
    আমারে নিয়া যাও তোমার সমস্ত পথে, সমস্ত সত্তায়।

    পতিতার কামনা ক্ষুধা হইয়া কান্দে মন্দিরে।
    নেশার বোতলে স্লোগান ডুবাইয়া গান হয় গির্জায়।
    সত্য বলতে বলতে টুপি পইরা মিথ্যা ঢুইকা যায় মসজিদে।

    ওয়াক্ত ফুরাইয়া গ্যালে
    আমরা সবাই হিসাব মিলাইতে থাকি জীবনের।
    অথচ, কেউ কইতে পারি না
    বে-হিসাব অংকটা শূন্যের গতিপথে কই যায়া মিলে?

    4
    9 Comments
Skip to toolbar