Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 2 months ago

    ঘাসজল

    নাচো,
    যেভাবে নাচানো হচ্ছে তোমাকে।
    বলো তাদের কথা নিজস্ব অনুবাদে।
    এক তীব্র হতাশা ধূসর কুয়াশার মতো
    তোমাকে ঘিরে রেখেছে।
    যাকে চুমু খাচ্ছো, জানো না
    তার বুকের খবর।
    এই কালো গাঢ় পথে ডুব দ্যায় বিষাদ কপোতাক্ষ, নিঃস্পৃহ করতোয়া।
    তুমি, যে কিনা ভুলে যাচ্ছো ফসলের ঘ্রাণ,
    ভুলে যাচ্ছো কালো রক্তের বুভুক্ষ মিছিল,
    তোমার প্রভুর কসম-
    একদিন তোমার এপিটাফে লেখা হবে
    একটি মিথ্যে।
    ঘর থেকে পালিয়ে তুমি
    যাবে কোথায়, কতদূর?
    একদিন ঠিকই জানালায় তোমার
    এসে বসবে একটি নিঃসঙ্গ চড়ুই।
    তোমার চাতক স্বভাব পড়ে থাকবে
    কারো একাকিত্বের চৌকাঠে।
    তুমি, যদি সত্য হও, তবে
    ঘরের আলো জ্বালিয়ে সুর কোরে পড় কবিতা।
    যদি সত্য হও,
    শেখো প্রেমিকার অন্তর্বাস খোলার সঠিক পদ্ধতি।
    আমাদের মৃত নদীতে ঢেউ তুলুক
    তোমার সরল স্বীকারোক্তি-
    মিথ্যে বলতে বলতেই কখনো মানুষ
    চরম সত্যটা বুঝে যায়।

    5
    2 Comments

Friends

Skip to toolbar