-
চুমু
♠
আকাশে মেঘ জমতেছে,
বৃষ্টির ঘ্রাণ ভাসতেছে বুকের জমিনে;
দ্যাখো,
চোখের দরজা ভাইঙা যাইতেছে কারো অভিমানে।মরণ,
অভিযোগ নিয়া ফিরা যায় খোদার কাছে;
জীবন হাসে,
যদিও অনেক সুখের খবর হারায়া গেছে।তাও তো, আমার আছে স্মৃতির কাফন,
তোমার ভিতর নিজেরে করছি দাফন।তুমি ছাড়া ব্যস্ততা নাই।
তুমি ছাড়া অবসর নাই।
তুমি ছাড়া…জমিনে শুইয়া থাকে আকাশ,
বাতাসে ভাসে ঠোঁটের ফিসফাস।গতরভর্তি গোলাপের যেই ঘ্রাণ,
তার লেইগা শহরের সব জঙ্গল ধুলায় মিশা যায়।
শুধু খোদায় জানলো না-
চুমুর থিকা অধিক শক্তি নাই কোনো প্রার্থনায়।4 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



বাহ্ কি ভালো লিখলেন কবি!