Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • অনুতপ্ত অভিশাপ

    অলঙ্ঘিত রয়েছে যতোটা বেদনা,
    তারও অধিক লঙ্ঘিত হয়েছে সুখ।
    এই দীর্ঘ যাপনে যেটুকু বাসনা-
    দিনশেষে শুধু প্রিয় হাসিমুখ

    বিষাদের গলি পেরিয়ে বিভ্রান্ত পথে
    হেঁটে চলেছি কাঙ্খিত ঠিকানায়।
    কিছুটা আঁধার কিছুটা মৃদু আলোতে
    থমকে গিয়েছি সময়ের বাহানায়।

    রাতের পকেটে জমে থাকা যে জীবন,
    তাই নিয়ে বাজি মৃতের পানশালায়।
    অনুমতিহীন সকল অনুধাবন
    মুক্তির খোঁজে স্বর্গ ছেড়ে পালায়।

    এখনো এখানে কিছু বাকি আছে রোদ,
    শরীরে আছে তাই কিছুটা অনুতাপ।
    কবিতার সাথে মিশে যায় আরো ক্রোধ,
    অনুনয়গুলো লিখে তাই অভিশাপ।

    5
    4 Comments

Friends

Skip to toolbar