-
দেশদ্রোহী
আর কত?
আর কত লাশ? সন্তানের লাশ বহন করবে বাবা-মায়?
আর কত লাশ গর্ভে ধারণ করতে পারে দেশ? আর কত?
আর কত মজলুমের অশ্রু ঝরলে ব্যথিত হবে আকাশ? ব্যথিত হবে বাতাস?
আর কত অসহায়ের মাতমে ভারী হলে কাঁপবে জমিন? কাঁপবে জীবন?
আর কত? আর কত? নীরব ও নীরবতায় কাটবে সুধী ও সুখীজন?
আর কত মানুষ মরলে তোমার ও তোমাদের আফসোস হবে জনাব?
আর কত হিংস্র আক্রমণ? ভাঙচুর? হত্যা? জ্বালাওপোড়াও? আর কত?
এত হিংসুটে কেন মহোদয়? এদেশ কি একা তোমাদের? এদেশের নাগরিক কি তারা নয়?
চিন্তা নেই, সময় আসছে—আসবে—প্রকৃতি ফেরত দেয় সবকিছুগণশত্রু?
অবশ্যই, তোমরা দেশের শত্রু! দশের শত্রু! তোমরা গণশত্রু! গণহত্যাকারী!
তোমাদের বিচার করবে আগামী, ইতিহাস লিখবে ঐতিহাসিক পটভূমি
আজকের পরিস্থিতি তোমাদের সহায়ক হলেও কালকের নীতিনির্ধারক তোমাদের ফাঁসি দেবে
মনে রেখো, জেনো রেখো, কর্মফল তৎক্ষণাৎ মিলে না
যেমন ইতিহাসও রচিত হয় না তৎক্ষণাৎ—হয় কি?
বাস্তবতা খুবই কঠিন—মানুষ মরণশীল হলেও মানুষের কর্মফল ধ্বংসপ্রাপ্ত নয়দেশদ্রোহী?
হাঁ, হাঁ, তুমি! তুমি! তোমরা! তোমরা সকলেই!
তোমাদের কঠিন বিচার হবে! কী? হবে না কি মনে করো?
রাজনীতির ময়দানে আজ অবাধে দৌড়াও কাল মৃত্যুর দিনও আসছে
বিচারের মাঠে “হায় আমার কী হবে” “ইয়া নাফসি” “ইয়া নাফসি” বলেও কথা—
কোনো ধর্মই অশান্তির কথা বলে না, কোনো ধর্মেই “মার মার” “কাট কাট” শব্দ নেই
ধর্মের কোনো লেবাসও নেই, লেবাসে মানুষ সাধুও নয়, শয়তানও ভালো লেবাসধারী হয়ে থাকে
মুখোশের আড়ালে ধোঁকা দিচ্ছ কারা? তোমরা দেশদ্রোহী! তোমাদের গণরায়ে হত্যা করা জায়েজ—ন্যায়সঙ্গত…—আযাহা সুলতান
2 Comments
Friends
MadBangla
@madbangla
মৈনাক
@mainak
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
হাফিজ হিরা
@hafizhera
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Md. Mazharul Islam
@md-mazharulislam
মো:নুর আলম
@nur-mpngmail-com

একটি আন্তরিক ও ক্ষুব্ধ প্রতিবাদী কণ্ঠস্বর