Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • মৃত্যুদণ্ড

    তোমার ক্ষমা নেই—
    না, কোনো ক্ষমা নেই
    তোমাকে মরতেই হবে
    তুমি দেশদ্রোহী!

    তোমাকে ক্ষমা করলে
    আঠারো কোটি মানুষের প্রতি
    করা হবে চরম অবিচার
    তোমাকে মরতেই হবে!

    ফায়ারিং স্কোয়াডে
    কিংবা প্রকাশ্যে ফাঁসির মঞ্চে—
    ঐ ক্রান্তির ময়দানে
    নয়তো এ নগরের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে—
    তোমাকে মরতেই হবে!

    এই দেশকে তোমরা
    জাহান্নামের জ্বলন্ত কুণ্ডে ঠেলে…Read More

    2
    7 Comments
    • লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, কী দারুণ তীব্র ভাষায় প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনি! দেশপ্রেমের জায়গা থেকে ক্ষোভটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আপনার এই লেখায়। আমাদের এই গ্রুপে আরও অনেকেরই অনেক সুন্দর লেখা থাকে, আপনি যদি অন্যদের পোস্টে একটু লাইক আর কমেন্ট করেন তবে আড্ডাটা আরও বেশ জমে উঠবে।

    • তীব্র প্রতিবাদের কবিতা।

    • আপনার লেখনীতে দেশপ্রেমের যে তীব্র ও বলিষ্ঠ বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই পাঠককে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। অন্যায়ের বিরুদ্ধে এমন জোরালো কণ্ঠস্বর এবং ঘৃণার বিপরীতে ন্যায়ের আকাঙ্ক্ষা অনেকটা বিদ্রোহী কবিদের অগ্নিঝরা পঙ্‌ক্তিগুলোর মতোই হৃদয় ছুঁয়ে যায়। এভাবেই আপনার ভেতরের সত্য ও সাহসের কথাগুলো নিয়মিত শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলতে থাকুন, আপনার লেখন…Read More

    • দেশদ্রোহের ক্ষতবিক্ষত ক্রোধে কবিতাটি ন্যায়বিচারের নামে কঠোর শাস্তির এক অগ্নিগর্ভ আহ্বান হয়ে উঠেছে…..🤍🖤

  • পুনর্জন্ম

    হাজার বছর পরে

    হয়তো আবার দেখা পাবে আমার
    এ করুণার বাসভূমে হয়তো আর আসব না ফিরে
    এ বাংলার লোকালয় তখন হয়তো রবে না
    রবে না হয়তো এদেশের কোনো চিহ্নপ্রতীক

    রবে না

    রবে না হয়তো জাতিভেদের কোনো ভেদাভেদ
    রবে না রবে না হয়তো মানুষে মানুষে বিবেদ-বিদ্বেষ
    রবে না মৃত্তিকায় কেউ রবে না অট্টালিকার আত্মগরিমায়
    ধনীগরিব উঁচুনিচু আর্য-অনার্য…Read More

    4
    12 Comments
    • বিদায়ের বেদনায়ও কবিতাটি এমন এক মানবিক পুনর্জন্মের স্বপ্ন আঁকে, যেখানে ভালোবাসা সব বিভেদ ছাপিয়ে চিরন্তন হয়ে থাকে…..🤍🖤

    • পুনর্জন্মের স্বপ্ন আর অপূর্ণ ভালোবাসার বেদনাটা😊

    • আপনার লেখা কবিতাটির প্রতিটি শব্দ দারুণ এক গভীর অনুভূতি নিয়ে এসেছে, খুব চমৎকার লিখেছেন আপনি।

    • আসলে আমরা কেউ চাইনা এ হিংস্রজীবন।

    • যে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বিভেদ বড় হয়ে ওঠে, সেখানে অন্য কোনো জন্মের স্বপ্ন দেখাটাও একধরনের প্রতিবাদ।

    • আপনার এই লেখনীতে ফুটে ওঠা প্রকৃতির সান্নিধ্যে মিশে থাকা গভীর আবেগ ও প্রত্যাশার সুর আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। ফড়িং বা হলুদ পাখির মাধ্যমে ভালোবাসার প্রকাশগুলো খুব সুন্দর ও হৃদয়স্পর্শী হয়ে উঠেছে, যা পড়তে পড়তে মন শান্তিতে ভরে ওঠে। আমাদের এই প্রাণের গ্রুপে অন্যদের লেখায় আপনিও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে সবার সাথে সুন্দর এক মেলবন্ধন গড়ে তুলব…Read More

      • অবশ্য চেষ্টা থাকবে তবে সময়ের অভাবে তেমন একটা পারি না বলে দুঃখিত…অনেক ধন্যবাদ

  • বন্ধুত্ব ও স্বার্থপরতা

    বন্ধুত্বের মধ্যে স্বার্থপরতা থাকতে নেই
    স্বার্থপর কারও বন্ধু হওয়ার যোগ্য নয়
    স্বার্থপর কারও উপকারও করবে না
    সে সবখানে স্বার্থ খুঁজবে—সম্পর্ক তার কাছে গৌণ
    ভাই হোক বন্ধু এমন লোক থেকে দূরত্ব ভালো

    শোনো, বন্ধুত্ব এমন এক জিনিস

    যে তার মর্ম বুঝে তার কাছে সেটা ইমান—
    বন্ধুত্বের জন্যে সে জান দিতেও পারে—আলবত নিতেও প…Read More

    3
    8 Comments
    • স্বার্থের কুয়াশায় বন্ধুত্ব মরে যায়, আর নিঃস্বার্থ হৃদয়েই সম্পর্ক পায় ঈমানের মতো পবিত্র আশ্রয়……🖤🖤

    • বন্ধুত্বকে ইমানের সাথে তুলনা করার এই চিন্তাটা অসাধারণ।

    • Azaha Sultan, আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন ফুটে উঠল। বিশেষ করে ‘স্বার্থপরের কাছে সম্পর্ক মূল্যহীন’ লাইনটা একদম খাঁটি কথা বলেছেন। ইদানীং এমন মানুষের ভিড়ে সত্যিকারের বন্ধুর মর্ম বোঝাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    • বন্ধুত্বের গভীরতা ও বিশ্বাসের মর্যাদা নিয়ে আপনার এই লেখাটি বেশ আবেগপূর্ণ এবং জীবনঘনিষ্ঠ অনুভূতির প্রতিফলন ঘটিয়েছে। সম্পর্কের টানাপোড়েনের এই সত্যগুলো আরও কিছুটা বিস্তৃত পরিসরে ফুটিয়ে তুলতে পারলে পাঠকদের মনে এটি আরও গভীরভাবে দাগ কাটত বলে আমার মনে হয়।

  • সমাধিলিপি

    এই জীবনের শেষে আমাকে তুমি দেখতে পাবে না আর
    এখানে গুলঞ্চলতা আর ঘাসে শুয়ে থাকব আমি চিরকাল
    মিশে থাকব পৃথিবীর রূপরঙে—দেখব পথিকের হাঁটাচলা
    শুনব কোলাহল তোমাদের—এপথে আমিও হেঁটেছি তবে

    আমাকে দেখতে পাবে না আর কোনো আসরে—আড্ডাতে
    দাঁড়াও বন্ধু এই সমাধিস্থলে একবার—জন্ম তোমার বাংলায়?
    আমিও এমাটির সন্তান—পৃথিবীর একজন—তোমাদের মতন
    আমারও স্বপ্ন…Read More

    3
    4 Comments
    • মাটির বুকে মিশে গেলেও অপূর্ণ স্বপ্নের মানুষটি বাংলার বাতাসে চিরকাল বেঁচে থাকবে……🖤🖤

    • ‘আমিও এমাটির সন্তান—পৃথিবীর একজন—তোমাদের মতন’—আপনার এই লাইনটা পড়ে মনটা বেশ ছুঁয়ে গেল, খুব গভীর এক অনুভূতির বহিঃপ্রকাশ।

    • Azaha Sultan, আপনার লেখাটির “এখানে গুলঞ্চলতা আর ঘাসে শুয়ে থাকব আমি চিরকাল” পঙক্তিটিতে প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে গভীর শান্ত অনুভূতি ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায়, তাই আপনার এই আবেগময় লেখার ধারাটি যেন সবসময় অব্যাহত থাকে।

  • গান—শঙ্খবীণা

    কোন দেশে জন্মেছি আমি? একি আমার স্বাধীন জন্মভূমি?
    হায় হায় আমি জন্মেছি কোথায়!
    এরচেয়ে তো ভালো বলা যায়—আফ্রিকা—সাহারা মরুভূমি?
    কোন দেশে জন্মেছি আমি? একি আমার স্বাধীন জন্মভূমি?।

    নাই নাই—আমার ঘরে শান্তি নাই—দেশে শান্তি নাই—বলব কী?
    মরণ মারনের খেলা চলছে সারাবেলা!
    নিরাপদ নেই শিশু—নিরাপদ নেই নারী—না কিশোর-কিশোরী?
    কোন দেশে…Read More

    1
    4 Comments
    • নিরাপদ একটা দেশের আকাঙ্ক্ষাটা চমৎকারভাবে তুলে ধরেছেন

    • Azaha Sultan, আপনার এই লেখায় ফুটে ওঠা গভীর আক্ষেপ এবং অস্থির সময়ের চিত্রটি পাঠক হিসেবে আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রতিটি লাইনের ভেতর দিয়ে যে তীব্র আর্তনাদ প্রকাশিত হয়েছে, তা কিছুটা ছন্দময় বিন্যাসে সাজালে হয়তো এর আবেদন আরও জোরালো হতে পারে। আপনার এই সাহসী ও অকপট প্রকাশের ধারাটি এভাবেই অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

  • প্রশ্ন থেকেই সৃষ্টি

    বিজ্ঞান যেভাবে এগোচ্ছে ধর্ম কি একদিন বিলীন হবে?
    তাকে প্রশ্ন করতে দাও—তার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো—
    প্রশ্ন থেকেই সৃষ্টি—অন্ধের লাঠিতে থাকে না চোখ
    চোখ থাকতে লাঠি দিয়ে পথ হাতিড়িও না

    জ্ঞান কী? আত্মোপলব্ধি—সবার কাছে আছে?
    ধর্ম হোক বিজ্ঞান অন্ধের মতো বিশ্বাস করো না কারে—কাউকে
    বিবেকের বিচারাসনে বসে বি…Read More

    2
    8 Comments
    • বিজ্ঞান আর ধর্মকে পাশাপাশি রেখে যেসব প্রশ্ন করেছেন, তা আমার মতো অনেককেই ভাবনার খোরাক জোগাবে

    • Azaha Sultan, আপনার লেখাটা পড়ে মনে হলো একদম ঠিক কথা বলেছেন, কারণ অন্ধ বিশ্বাসের চেয়ে নিজের বিবেক দিয়ে সবকিছুর বিচার করাটাই আসলে সবচেয়ে জরুরি।

    • Azaha Sultan, আপনার এই লেখায় চিন্তার গভীরতা আর প্রতিটি লাইনের প্রতিটি শব্দ ভাবনার খোরাক জোগায়। গভীর জীবনদর্শনের এমন সাবলীল প্রকাশ দারুণ লেগেছে, আপনি নিয়মিত লিখুন।

    • অসাধারণ ❤️❤️❤️

    • ধর্ম যার যার চিন্তা ভাবনা ও তার তার ।

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Kazi Adam
    @kaziadam
  • ঈশ্বরের জবাব

    “তুমি আছ ঈশ্বর? কোথায়? শুনতে কি পাও আমার ডাক? নাকি নেই?”

    “তোমার অন্তর কী বলে? চারি পাশের দর্শন কী বলে? জ্ঞান কী বলে?
    ধ্যান করেছিলে কখনো? মনের মনে ডুব দিয়েছিলে? বাতাস দেখেছ কি?
    আকাশের দিকে তাকাও—আবার তাকাও—খুঁত দেখতে পাও?
    জমিনে দেখো, খালের পাড়—পাহাড়পর্বত—ক্ষুদ্র নদীনালা হতে সমুদ্র—দেখেছ?
    আসমান-জমিনে কোথাও বিশৃঙ্খলা দেখতে পাও…Read More

    3
    12 Comments
    • তোমার অন্তর কী বলে?

    • প্রতিটা লাইনে এক একটা প্রশ্ন, আর প্রতিটা উত্তরে যেন 🙁🙁

    • আপনার লেখাটি পড়ার সময় মনে হচ্ছিল যেন নিজের ভেতরের অনেক না বলা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। জীবন ও সৃষ্টিকর্তা নিয়ে আপনার এই চমৎকার ভাবনাগুলো সত্যিই খুব গভীর এবং মন ছুঁয়ে যাওয়ার মতো।

    • Azaha Sultan, অস্তিত্ব ও মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আপনার এই গভীর ভাবনার উপস্থাপনটি পাঠ করে মুগ্ধ হলাম, যা মনে করিয়ে দেয় জীবনানন্দ দাশের কবিতার সেই চিরন্তন অতীন্দ্রিয় জগতের কথা। মহাজাগতিক নিয়ম আর মানুষের জাগতিক সংগ্রামের যে দ্বন্দ্ব আপনি এখানে ফুটিয়ে তুলেছেন, তা আরও বিস্তৃত করতে চাইলে কিছু সংলাপকে কবিতার ছন্দময় ভঙ্গিতে সাজিয়ে দেখতে পারেন। আপন…Read More

    • মানুষের কর্মদোষে মানুষকে ত্যাগ করি যথার্থ বলেছেন কবি ।

    • প্রতিটি মানুষ চায় ঈস্বর জবাব দিক

  • সম্ভাবনা

    দুনিয়ার রূপ এভাবে বদলাতে বদলাতে
    দুনিয়া হয়তো একদিন বিরূপে রূপান্তর হবে

    ভাবছি

    আজ থেকে কিবা এক-দুই হাজার বছর পরে
    কী হবে দুনিয়ায় কে জানে—ভাবনায় মিলছে না ফল

    হয়তো

    কত কী সৃষ্টি হবে কল্পনার অতীত
    সৃষ্টি হবে মহাবিশ্বের মহারহস্য হয়তো
    স্বর্গশান্তির লোকালয় হবে আরেক গ্রহ
    সদানন্দের অদ্ভুত অদ্ভুত উদ্ভাবনে

    সম্ভব

    হাতটেনে চন্দ্…Read More

    4
    7 Comments
    • মানুষ এগোবে, নাকি পৃথিবী থেমে যাবে?

    • Azaha Sultan, আপনার এই ভাবনার গভীরতা এবং দূর ভবিষ্যতের ছবি আঁকার ভঙ্গিটি সত্যিই মুগ্ধ করার মতো। মহাবিশ্ব নিয়ে আপনার এই কাল্পনিক বিস্তৃতি এবং আশা-আশঙ্কার দোলাচল পড়তে খুব ভালো লাগল। অজানাকে জানার এই অদম্য কৌতূহল বজায় থাকুক এবং আগামী দিনে আরও চমৎকার সব কথা আপনার কলমে ফুটে উঠুক।

    • “মঙ্গল হবে হয়তো একদিন মধুচন্দ্রিমানগর”—আপনার লেখা এই লাইনটা পড়ার সময় বেশ অদ্ভুত আর সুন্দর একটা ফিল আসছিল।

    • অসীম সম্ভাবনার দোলাচলে দুনিয়া দাঁড়িয়ে সৃষ্টি আর ধ্বংসের ঠিক মাঝামাঝি এক অনিশ্চিত বাঁকে…..🤍

    • শুভ কামনা অবিরাম

  • সাদা মানচিত্র

    ১. শৈশবের প্রকৃতি

    আমাদের বাড়ির পিছে
    অপূর্বতার এক মায়াময় প্রকৃতি
    খেলা করত আমাদের সাথে
    ভুলতে পারি না হিজলগাছটির ছায়া

    ২. স্মৃতির দেয়াল

    দেয়ালে টাঙানো বাড়িটি
    একটি বিলীন হওয়া গ্রামের শোক
    আমাদের মোনালিসা সম্পদ
    শিল্পীর রংতুলিতে আঁকা মনোহর ছবি

    ৩. বিলুপ্ত পৃথিবী

    আবহাওয়ার ধ্বস্তে বিধ্বস্ত পৃথিবী
    দেখছি ম…Read More

    4
    2 Comments
    • Azaha Sultan, আপনার লেখাগুলো পড়ে মনে হলো যেন চোখের সামনে আমাদের পরিচিত একটা চেনা পৃথিবী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ‘বনজঙ্গল ধ্বংস করে মঙ্গল চাচ্ছে কারা’ লাইনটি বর্তমান সময়ের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক মনে হলো। লেখাটি বেশ গোছানো এবং আবেগপ্রবণ হয়েছে, পড়ে ভালো লাগল।

    • শৈশবের হিজলগাছের ছায়া আর প্রকৃতির পরিবর্তনের এই গভীর অনুভবগুলো পাঠককে ভীষণভাবে স্পর্শ করে। হারিয়ে যাওয়া স্মৃতির সাথে বর্তমানের এই হাহাকারটুকু মিলিয়ে আপনি খুব সুন্দর একটি চিত্র ফুটিয়ে তুলেছেন। আপনার লেখনীর এই আবেগময় ধারাটি অব্যাহত থাকুক, আপনার সৃজনশীল যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • এক হাজার বছরের সীমানা

    আর বড়জোর বাঁচতে পারি কিছুক্ষণ?
    হয়তো কিছুদিন? কিবা পঞ্চাশ—একশ বছর?
    এক হাজার বছর বাঁচা কি সম্ভব?
    তারপর? একদিন নিশ্চিহ্ন হবে এ দরবার? ঐ হাটবাজার?

    কোথায় ঠিকানা? হিসাবের খাতায় বারবার শূন্য
    জীবনমাঠে ধেয়ে আসছে আঁধার! রাজনীতির মাঠে চলছে এখনো নৃত্য?
    মৃত্যুর ডাক শোনা যাচ্ছে না কোলাহলে
    আনন্দে মাতোয়ারা আজও দেশ—দশ—পৃথিবী!…Read More

    2
    4 Comments
    • Azaha Sultan, আপনার লেখাটা পড়ে বর্তমান পৃথিবীর অনিশ্চয়তা নিয়ে বেশ ভাবনায় পড়ে গেলাম। মানুষের এই কর্মযজ্ঞ কি সত্যিই শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন?

      • স্রষ্টাও কেয়ামত সম্বন্ধে বলছেন, নানান গবেষণায়ও তাই ওঠে আসছে; নানান কারণে…ধ্বংস ত হয়তো একদিন হতেই পারে? এই লেখাটা সেই প্রতিচ্ছবি প্রকাশ করার চেষ্টা করছে…

    • Azaha Sultan, আপনার এই লেখনীর “মৃত্যুর ডাক শোনা যাচ্ছে না কোলাহলে” পঙক্তিটি জীবনের নশ্বরতা নিয়ে আমার মনে এক গভীর ভাবনার জন্ম দিয়েছে। মহাজাগতিক এক বিশালতাকে খুব সহজ অথচ শক্তিশালী ভাষায় ফুটিয়ে তোলার এই প্রচেষ্টাটি সত্যিই অসাধারণ এবং প্রশংসার দাবি রাখে। গ্রুপের অন্যান্য সদস্যদের লেখায় লাইক দিয়ে বা সুন্দর মন্তব্য করে আমাদের এই স…Read More

  • জীবনদর্শন

    ১. গন্তব্যহীন পথ

    এ রাস্তার শেষে কোনো গন্তব্য নেই—
    ধোঁকা দিতে দিতে ধোঁকাবাজ কে?
    দিনের পরে আসে রাতের আঁধার
    এবার তুমি চলতে পারো গন্তব্যহীন পথে

    ২. সততার অবস্থান

    আমি বেশি সত্যবাদীর দলে নেই
    না আছি চরম মিথ্যাবাদীর দলে
    মদের বাজারে দুধের দোকান খুলে
    সততার অভিনয় করি না শঠতার নাট্যমঞ্চে

    ৩. পাথরের রাজ্যে শিশমহল…Read More

    2
    8 Comments
    • Azaha Sultan, আপনার লেখাগুলো এক কথায় দারুণ আর খুব গভীর। বিশেষ করে “পর তো পর—আপন মানুষ যেখানে পাথর” লাইনটা বুকের একদম ভেতরে গিয়ে লেগেছে। পুরো লেখাটা পড়ে এক অদ্ভুত বিষণ্ণতা আর বাস্তবতার মিশেল অনুভব করলাম।

    • গন্তব্য নয়, চলতি পথে প্রকৃত মানুষ চেনাটা আসল। মুগ্ধতা জানবেন।

    • আপনার প্রতিটি চরণের গভীর আবেগ ও উপলব্ধির বহিঃপ্রকাশ অসাধারণ, বিশেষ করে “পর তো পর—আপন মানুষ যেখানে পাথর” পঙ্‌ক্তিটি হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল, তাই আরও এমন চমৎকার সব অনুভূতির কথা লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • ছোটো ছোটো চার লাইনের কবিতা। এর মধ্যেই অনেক কিছু বলা। ভালো লাগল আপনার এই পরিমিতিবোধ …

  • অমর তুমি বঙ্গে

    পনেরই আগস্ট

    ঘাতকের বুলেটে যদিওবা নিয়ে গেল প্রাণ
    তোমার
    নিতে পারেনি তোমাকে
    তুমি রয়ে গেলে বাংলার বুকে—আছ—থাকবে যুগযুগ ধরে
    চিরকাল—চিরগৌরবের সাথে
    বাংলাদেশের আনাচেকানাচে—প্রতিটি ঘরে-ঘরে
    বাংলা ও বাঙালির প্রাণে চির অম্লানে
    তোমাকে ম্লান করতে পারবে না কোনো নতুন ইতিহাস

    তুমি প্রাগৈতিহাসিক

    উদিত হয়েছিলে ধ্রুবতারা হয়ে বাংলার আকাশে একদিন
    তোমার…Read More

    3
    6 Comments
    • আপনার লেখাটি পড়ে মনটা সত্যি খুব আবেগপ্রবণ হয়ে গেল, চমৎকারভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ফুটিয়ে তুলেছেন আপনি।

    • ভাল লিখেছেন ।

    • আপনার লেখায় উঠে আসা গভীর আবেগ আর অদম্য দেশপ্রেমের প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, যা বাংলার চিরন্তন ইতিহাসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনার ভালো লাগা প্রকাশ করুন এবং নিয়মিত মন্তব্য করুন, যাতে আমাদের এই মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

  • পাঁচ পর্ব

    ১. কবি ও জীবন

    কবির জীবন মহাকাব্য—কবিতার ভাণ্ডারে
    জীবনের গল্প লিখা হলে তবু বাকি থাকবে
    আমি কোনো কবিটবি নই
    কবিরা কঙ্কালে খুঁজে সুন্দর
    কাকে মিলাতে পারে কোকিলের স্বর

    ২. মানুষ ও ধর্ম

    মানুষের অনেক ধর্ম—তাইত মানুষ
    ঈশ্বরের ধর্ম কী? আমার হুঁশ
    অস্বীকার করা সহজ
    মেনে নেওয়া কাজ কঠিন
    মানুষের ধর্ম—ধ্যানধারণা এতটাই ক্ষীণ…Read More

    6
    9 Comments
    • ভাবনার অনেক খোরাক পেলাম কবিপ্রিয়!

      • অনেক ধন্যবাদ ভাই…

      • অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন, মঞ্চবন্ধু! আজকের সকালের বৃষ্টির মত আরো কাব্যমালা ঝড়ুক আপনার কলম থেকে!

    • Azaha Sultan, আপনার লেখা “বিবেকী যে সবচেয়ে বড় শিক্ষিত সে” লাইনটা একদম মনের কথা বলে দিলেন। খুব সহজ অথচ গভীর কিছু কথা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • Azaha Sultan, প্রতিটি ছত্রে ফুটে ওঠা গভীর জীবনবোধ আর শব্দের বুনন পাঠকদের মনে এক অদ্ভুত ভালো লাগার আবেশ তৈরি করে। আপনার এই সুন্দর ও মননশীল ভাবনাগুলো নিয়মিত লিখে যাওয়ার মধ্য দিয়ে আরও বিকশিত হোক, এই প্রত্যাশা রইল।

    • কথাটি তীব্র সত্য ।

  • চার অধ্যায়

    ১. প্রেমের ভুল অনুবাদ

    হৃদয়ক্ষরণের রক্ত আমার
    টকটকে লাল—বইছে জলের মতো
    বাঁধভাঙা খাল
    ঠোঁটে ভেজা খামে পাঠালাম ভালোবাসার চিহ্ন
    প্রেয়সী পেল তাতে মদের গন্ধ!

    ২. নিয়তির নির্মম পরিহাস

    অতিরিক্ত কপাল খারাপ—
    প্রিয়াকে উপহার দিলাম মেস্কজাফরান
    প্রিয়া শোঁকালে হয় বিষের ঘ্রাণ!
    মনেতে জিয়েলু সে আগুনের ক…Read More

    3
    5 Comments
    • Azaha Sultan, আপনার লেখা কবিতার লাইনগুলো একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো অসাধারণ হয়েছে।

    • Azaha Sultan, আপনার লেখা প্রতিটি চরণের গভীর আবেগ ও বিষণ্ণতার বুনন পাঠককে জীবনানন্দ দাশের অস্থির সময়ের কথা মনে করিয়ে দেয়। হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা এবং ভুল বোঝাবুঝির এই চিত্রায়ন অত্যন্ত সংবেদনশীল ও হৃদয়স্পর্শী হয়েছে। সম্পর্কের জটিল সমীকরণগুলোকে আপনি খুব সহজ অথচ গভীর শব্দে ফুটিয়ে তুলেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • কেউ না বুঝলে আরও বেশি দুঃখ লাগে ।

  • জীবন

    বুঝল না—
    মনের দরদ কেউই বুঝল না
    এ সংসারে কেউ কারে বুঝে না—বুঝতে চায় না—চায়ও না
    দুনিয়ার অগোচরে দুঃখটা থাকে—রাখতে হয় হাসির আড়ালে
    জীবনের গান গাইতে হয় সুখের প্রদর্শনে

    ছোটবেলায় মা’র সাথে কত গিয়েছি নানার বাড়ি
    এখানে-ওখানে—
    কত শুনেছি আদেশবাণী
    ‘তুমি ছোটমানুষ বড়দের কাছে বসতে নেই
    বড়দের কথা শুনতে নেই’
    এই কথাটাই শুনেছি বেশি
    আজও বুঝিনি কথাটার প…Read More

    4
    8 Comments
    • অশ্বত্থের ছায়ায় জীবনের শেষ প্রশান্তি!

    • আযাহা সুলতান, আপনার জীবনের দীর্ঘ পথচলার এক অকৃত্রিম ও নিপুণ প্রতিফলন ফুটে উঠেছে এই লেখায়। সংসারের জটিল সমীকরণ, স্বার্থপরতার তিক্ত স্বাদ এবং শেষবেলার একাকীত্বের যে চিত্র আপনি তুলে ধরেছেন, তা যেন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে দেখা কোনো বিষণ্ণ অথচ শান্ত নদীর স্রোত। আপনার এই অকপট স্বীকারোক্তি পাঠককে আত্মস্থ হতে শেখায় এবং জীবনের প্রকৃত অর্থ খোঁজার তাগিদ দেয়।

    • জীবন বড়ই জমকালো কবি!
      এক প্রহর আনন্দে কাটলে, এক যুগ কেটে যায় বিষণ্নতায়!

    • Azaha Sultan, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, সত্যি খুব গোছানো আর মর্মস্পর্শী একটা গল্প লিখেছেন আপনি।

  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan changed their profile picture

  • Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • Load More Posts

Friends

Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
Md. Mazharul Islam
@md-mazharulislam
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Skip to toolbar