-
নিষিদ্ধ স্পর্শ
_________✍️ #আজীমিনিরবতার জিহ্বা কামড়ে ধরে—
তার স্বর ছিলো না,
অথচ আর্তনাদ ছিলো সবখানে।
অন্তঃস্থল থেকে উঠে আসা শব্দগুলো শিকলবাঁধা,
কণ্ঠনালীতে গাঁথা একেকটা শূন্যতা।ইচ্ছার সংজ্ঞা তাকে কেউ শেখায়নি,
সে জানতো না স্পর্শ মানেই সম্মতি নয়।
কোনো অদৃশ্য হাত এসে
চিরে দিয়েছিলো তার ব্যক্তিত্বের মানচিত্র,
অথচ সমাজ বলেছিল— বার বার
“তুমি নিশ্চয়ই কিছু করেছো!”অবাঞ্ছিত চোখের ছুরির আঘাতে
চিরকাল তার শরীরকে মানচিত্র ভেবে কেটেছে,
প্রতিবার সে শুধুই হয়ে উঠেছে
একটা “ঘটনা” মাত্র,
কেউ বুঝতে চায়নি সেও একজন মানুষ।ধর্ষিত শব্দগুলো আজও লুকিয়ে থাকে অভিধানে,
সম্মতি, সম্মান, মানবিকতা, প্রতিবাদ, হুংকার,
এইসব শব্দের অর্থেরা কাঁদে প্রতিদিন
নির্যাতিতার মৌন প্রতিবাদের ভেতর।সে পায়নি নেয় বিচার, চায়নি প্রতিশোধ নিতে,
সে শুধু চেয়েছিলো এমন একটা পৃথিবী,
যেখানে তার ইচ্ছে, তার অনুভূতি একান্তই তার,
যেখানে তার শরীরের মালিকানা শুধুই তার নিজের।
____________________________________
রচনা’কাল: অবসন্ন সন্ধ্যা ৮ .১০ মিনিট
৮-এ এপ্রিল মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®1 Comment
Friends
Rejwana Khan
@rejwana-khan
Sakib comrade
@2-5
Jannatul Ferdausi
@ferdausi
Anika-Rahman
@anika-rahman
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Shakib
@mdshakib
আকিদ আব্দুল্লাহ খান
@akid
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Keya Islam
@keyamoni6970


ধর্ষিত শব্দগুলো আজও লুকিয়ে থাকে অভিধানে,
সম্মতি, সম্মান, মানবিকতা, প্রতিবাদ, হুংকার,
এইসব শব্দের অর্থেরা কাঁদে প্রতিদিন
নির্যাতিতার মৌন প্রতিবাদের ভেতর।……………………… মৌন নয় হোক তীব্র প্রতিবাদ