তুলট | আজিজুর রহমান | Activity
আজিজুর রহমান and নতুন করে শুরু are now friends
আজিজুর রহমান and আরশিয়া কায়া are now friends
আজিজুর রহমান and পংকজ প্রিয়ম are now friends
বাড়ি যাচ্ছি 
বাড়ি যাচ্ছি 
মনে বারবার উঁকি দিচ্ছে 
ছোটনের দুটি চোখ, মেয়েটার হাঁসি মুখ
অনেক বায়না আর একি কথা 'তারাতাড়ি এসো পথে দেরি করো না।'
সঙ্গীর দুই ঠোঁটের কোণে লেগে আছে হাসি, ওরা আমার অপেক্ষায়। 
সাধ্যের সবটুকু সঙ্গে নিয়েছি নদিপথের যাত্রায়,
বাড়ি যাচ্ছি।
মাঝপথে আকাশে, বাতাসে, নদীতে প্রলয় উন্মাদনায় মত্ত হলো সব,
ভুল গন্তব্যে পৌঁছে বেরিয়ে এল বুকফাটা চিৎকার, ঐ মুখগুলি উঁকি দিয়ে মিলিয়ে গেল শেষবার।
ঐদিন ঝড়ের পরে সব শান্ত হলে-উদ্ধার হলো ভেসে থাকা ব্যাগ,
খুলতেই কানে এল ভাঁজে ভাঁজে রাখা আহাজারি, আর্তনাদ।
বাড়ি যাচ্ছি 
বাড়ি যাচ্ছি
মনে বারবার উঁকি দিচ্ছে
ছোটনের দুটি চোখ, মেয়েটার হাঁসি মুখ
অনেক বায়না আর একি কথা ‘তারাতাড়ি এসো পথে দেরি করো না।’
সঙ্গীর দুই ঠোঁটের কোণে লেগে আছে হাসি, ওরা আমার অপেক্ষায়।
সাধ্যের সবটুকু সঙ্গে নিয়েছি নদিপথের যাত্রায়,
বাড়ি যাচ্ছি।
মাঝপথে আকাশে, বাতাসে, নদীতে প্রলয় উন্মাদনায় মত্ত হলো সব,
ভুল গন্…Read More
আজিজুর রহমান and Violet Rose are now friends
আজিজুর রহমান and হৈমন্তীকা are now friends
তুমি ছাড়া আমি 
বৃষ্টি হচ্ছে, রাস্তায় নেমে এলাম।  
অনুভবে বুকে জড়িয়ে নিলাম।  
শরীরে নিথর আবেশ পেলাম।  
ক্লান্তিতে মনের ব্যথা বৃষ্টিকে দিলাম।  
গড়িয়ে পড়া পানিতে স্মৃতি হাতড়ালাম।
সেদিনের বৃষ্টিতে তোমাকে কাছে চেয়েছিলাম।  
নিবেদনে তোমাকে নিজের করেছিলাম।  
নিজেকে হারানোর সুখ তোমাকে দিয়েছিলাম।  
নেতিয়ে পড়া আমি তোমাকে বুকে আশ্রয় নিয়েছিলাম।  
বৃষ্টি শেষে ভেজা শরীরে আঁশটে গন্ধ জড়িয়ে নিয়েছিলাম।
এই বৃষ্টিতে হারিয়ে যাওয়া কবিতাটি খুঁজে পেলাম।  
তোমাকে ছাড়াই সেই ছন্দকে গোছালাম।  
পরিশেষে, অগোছালো আমি নিজেকে চিনলাম।
তুমি ছাড়া আমি 
বৃষ্টি হচ্ছে, রাস্তায় নেমে এলাম।
অনুভবে বুকে জড়িয়ে নিলাম।
শরীরে নিথর আবেশ পেলাম।
ক্লান্তিতে মনের ব্যথা বৃষ্টিকে দিলাম।
গড়িয়ে পড়া পানিতে স্মৃতি হাতড়ালাম।
সেদিনের বৃষ্টিতে তোমাকে কাছে চেয়েছিলাম।
নিবেদনে তোমাকে নিজের করেছিলাম।
নিজেকে হারানোর সুখ তোমাকে দিয়েছিলাম।
নেতিয়ে পড়া আমি তোমাক…Read More
উপযুক্ত শব্দ নাই
হায়রে মানুষ! ইমারত! নির্মাণ! কি মূল্য!
যদি তুমি নাই পার দিতে নিজেরে সম্মান,
দেখ কেমন গলায় চেপে বসেছে তারি দেয়াল।
বদ্ধ করে ফেলেছে তোমাদের বোধ বুদ্ধি জ্ঞান 
এতই অন্ধকার!! নাই আর তোমাদের পরিত্রাণ-
আমার শ্বাস আটকে আছে, ধরে আছে গলা, চোখ ছলছল।
যেখানে ফোটে ফুল পাখি করে গান, সেখানে কবিরা পায় প্রাণ।
কিন্তু তারই পাশে কেউ বিবেকেরে ধর্ষণের পরে-ছিন্নভিন্ন দেহ লুকায়ে ফেলে,
এর মধ্যেই কতক কবি রচনা করে গদ্য-কাব্য-গান, কেহ আবার বস্ত্রহীন প্রেমিকার ভাঁজে দেখে আনন্দের বান।
চেয়েছিলাম কিছু শব্দ ব্যায়ে করি-তোমাদের কৃতির আখ্যান, ইচ্ছে হয় না এতে হবে ভাষারে করা অপমান 
সময় গিয়ে অসময় এসেছে সমাজের সংজ্ঞা বদলাবার।
যত উচ্ছৃস্ট, বিবেকবর্জিত পাপীদের হবে অসমাজে স্থান,
শুভ বুদ্ধি, ভালো কাজে দমন চলবে মিলবে তিরষ্কার ।
তাই মেনে নিবো-পাপাচার যত-সুনাগরিকের মতো।
বুকটা হালকা হবে-দাও আমারে অসমাজ উপহার।
উপযুক্ত শব্দ নাই
হায়রে মানুষ! ইমারত! নির্মাণ! কি মূল্য!
যদি তুমি নাই পার দিতে নিজেরে সম্মান,
দেখ কেমন গলায় চেপে বসেছে তারি দেয়াল।
বদ্ধ করে ফেলেছে তোমাদের বোধ বুদ্ধি জ্ঞান
এতই অন্ধকার!! নাই আর তোমাদের পরিত্রাণ-
আমার শ্বাস আটকে আছে, ধরে আছে গলা, চোখ ছলছল।
যেখানে ফোটে ফুল পাখি করে গান, সেখানে কবিরা পায় প্রাণ।…Read More
আজিজুর রহমান and আহমেদ আরভিন are now friends
শেষে শুধু তোমারই
আমার ভালোবাসা কেমন জানো,  
জমজম কূপের মতো গভীর থেকে চুঁইয়ে আসে অবিরত।  
যার খুব সামান্যই তুমি পান করতে পারো,  
বাকিটুকু রয়ে যায় তৃষ্ণার্ত মরুযাত্রীর তরে।
আমার ভালোবাসা কেমন জানো,  
ঝড়, খরা, তুষারপাতের পর আকাশের নীলের মতো ফুরোয় না।
তুমি খুব সামান্যই দেখো,  
বাকিটুকু থাকে চাতকের তরে।
আমার ভালোবাসা কেমন জানো,  
তপ্ত মরুতে বুকফাটা তৃষ্ণা — দূরের একটু ছায়া, রাতের শীতল আলিঙ্গন।  
তুমি দিক হারিয়ে ছোটো মরীচিকার পেছনে,  
ছায়াটুকু পাশে ফেলে।
শত বজ্রপাতে আকাশ চৌচির হয়ে যায় না,  
নদী যতই বয়ে যায় পথ হারায় না।  
তুমি যতই দিকভ্রান্ত হয়ে যাবে,  
দেখবে শেষে শুধু তোমারই আছি — আর কেউ নেই তাতে।
শেষে শুধু তোমারই
আমার ভালোবাসা কেমন জানো,
জমজম কূপের মতো গভীর থেকে চুঁইয়ে আসে অবিরত।
যার খুব সামান্যই তুমি পান করতে পারো,
বাকিটুকু রয়ে যায় তৃষ্ণার্ত মরুযাত্রীর তরে।
আমার ভালোবাসা কেমন জানো,
ঝড়, খরা, তুষারপাতের পর আকাশের নীলের মতো ফুরোয় না।
তুমি খুব সামান্যই দেখো,
বাকিটুকু থাকে চাতকের তরে।
আমার ভালোবাসা কেমন জানো,
তপ্ত মরুতে বুকফাটা…Read More
আজিজুর রহমান and সেলিনা বিনতে কারীম are now friends
আজিজুর রহমান and Hasina Sultana Rima Rima are now friends
রাতের রং
কিছু নীরবতা, আঁধার, জোছনার অলংকারে  
নিজেকে সাজিয়ে রাত জেগে থাকে।
অপেক্ষা নেই, আক্ষেপ নেই, দহন নেই—  
তবু মুখ লুকায় না, দেখতে দেয় নিজেকে।
অভিসার, অভিযোগ, স্বপ্নবোনা—  
সবই ফেরি করে রাত, নিজেকে বিলিয়ে দেয়।
জোনাকির খেলা, ঝিলমিল তারার মেলায়  
আশা-নিরাশার দীর্ঘশ্বাসে  
কত যুগল আনন্দে মাতোয়ারা,  
আর আমি বিষাদের গহ্বরে।
তুমি কেন হলে না রাতের মতো—  
নাই বা ছড়ালে, নাই বা জড়ালে,  
নাই বা কখনো ডানা ঝাপটে দিলে পাখির মতো।  
তবু আমি অপেক্ষায় আছি—  
রাতের রং শেষে তোমাকে পাবার।
রাতের রং
কিছু নীরবতা, আঁধার, জোছনার অলংকারে
নিজেকে সাজিয়ে রাত জেগে থাকে।
অপেক্ষা নেই, আক্ষেপ নেই, দহন নেই—
তবু মুখ লুকায় না, দেখতে দেয় নিজেকে।
অভিসার, অভিযোগ, স্বপ্নবোনা—
সবই ফেরি করে রাত, নিজেকে বিলিয়ে দেয়।
জোনাকির খেলা, ঝিলমিল তারার মেলায়
আশা-নিরাশার দীর্ঘশ্বাসে
কত যুগল আনন্দে মাতোয়ারা,
আর আমি বিষাদের গহ্বরে।
তু…Read More
আজিজুর রহমান and Poly Alam are now friends
তুলট
আমি কিছু কবিতার জন্মদাতা ছিলাম যা
প্রথম প্রেমের মতই অগোছালো স্মৃতিবহুল ।
তারা কে কোথায় আজ জানিনা 
আর খুঁজবোনা কোনদিনও ।
একই জীবনের কত রুপ!
টেবিলের মতই হয়ে গেছে ডেস্ক
ব্যস্ততা আর চাপে অপ্রত্যাশিত কবিতার জন্ম এড়াতে নিয়েছিলাম নিয়ন্ত্রক!
তবু ভুল করেছি কত! ওসব আজ থাক।
'তুলট' কে ধন্যবাদ, আমার ব্যাভিচারে জন্মানো
কবিতাগুলোর ঠিকানা করে দেয়ার জন্য।
অন্তত দেবার মতো একটি পরিচয় তো এবার হলো!
ধন্যবাদ 'তুলট' অজস্র
তুলট
আমি কিছু কবিতার জন্মদাতা ছিলাম যা
প্রথম প্রেমের মতই অগোছালো স্মৃতিবহুল ।
তারা কে কোথায় আজ জানিনা
আর খুঁজবোনা কোনদিনও ।
একই জীবনের কত রুপ!
টেবিলের মতই হয়ে গেছে ডেস্ক
ব্যস্ততা আর চাপে অপ্রত্যাশিত কবিতার জন্ম এড়াতে নিয়েছিলাম নিয়ন্ত্রক!
তবু ভুল করেছি কত! ওসব আজ থাক।
‘তুলট’ কে ধন্যবাদ, আমার ব্যাভিচারে জন্মানো
কবিতাগুলোর ঠিকানা করে দ…Read More
আজিজুর রহমান and মো.মাহমুদুল হাসান are now friends
জেগে আছো?
রাতের নিশাচর পাখিগুলো আজ কি জেগে নেই? এত নিস্তব্ধতা কেন?
চাঁদের আলো ম্লান করে আছে কেন? ডানা ঝাপটায় না শব্দ নেই কেন?
রাতের আঁধারের সাথে নিরবতা বাড়ে কমতে থাকে আলোর ব্যবধান।
যতই নিরবতাই হোক নিশ্বাস বন্ধ নেই, তার শব্দ আমি কান পেতে পাই‌।
ভালো থাক সকল নিরবতা, কবিতার চাওয়া, রইলো শুভকামনা।
জেগে আছো?
রাতের নিশাচর পাখিগুলো আজ কি জেগে নেই? এত নিস্তব্ধতা কেন?
চাঁদের আলো ম্লান করে আছে কেন? ডানা ঝাপটায় না শব্দ নেই কেন?
রাতের আঁধারের সাথে নিরবতা বাড়ে কমতে থাকে আলোর ব্যবধান।
যতই নিরবতাই হোক নিশ্বাস বন্ধ নেই, তার শব্দ আমি কান পেতে পাই‌।
ভালো থাক সকল নিরবতা, কবিতার চাওয়া, রইলো শুভকামনা।
আজিজুর রহমান and আনিস কবির are now friends
আজিজুর রহমান and Syed Farah are now friends
আজিজুর রহমান and আনিকা মারজান ইরা are now friends
আজিজুর রহমান and প্রাপ্তি রোজারিও are now friends
জীবন
জীবন এক সময়-সাগরের যাত্রা 
দেহ তার ভেলা,
মন তার মাঝি, ইচ্ছেরা সব সেজে থাকে যাত্রী ।
মাঝি বয়ে বেড়ায়, করে সব কিছুর আয়োজন 
ইচ্ছে গুলোকে সন্তর্পণে পৌঁছে দেবার ।
সময়দর্পনের মত একঘেয়ে নয় সময় সাগর;
সব শান্ত দেখায় চারিপাশ।
তবু মাঝি ক্লান্ত হয়ে হারায় পথ।
দুলে উঠে ইচ্ছেরা দুর্ভোগে।
তবু মাঝি দাঁড় বয়ে যাত্রার শেষে,
সময়-সাগরের শেষ দ্বীপে এসে
ভেলা ভেঙ্গে গেলে ইচ্ছেরা সাতরায়।
জীবন
জীবন এক সময়-সাগরের যাত্রা
দেহ তার ভেলা,
মন তার মাঝি, ইচ্ছেরা সব সেজে থাকে যাত্রী ।
মাঝি বয়ে বেড়ায়, করে সব কিছুর আয়োজন
ইচ্ছে গুলোকে সন্তর্পণে পৌঁছে দেবার ।
সময়দর্পনের মত একঘেয়ে নয় সময় সাগর;
সব শান্ত দেখায় চারিপাশ।
তবু মাঝি ক্লান্ত হয়ে হারায় পথ।
দুলে উঠে ইচ্ছেরা দুর্ভোগে।
তবু মাঝি দাঁড় বয়ে যাত্রার শেষে…Read More
বনলতা 
আমি: বনলতা! এ কেমন ভাষা?
তুমি: নীরবতা?
আমি: হ্যাঁ, আমার খুব কষ্ট হয় 
তুমি: কামনায় ডুবে আছ। প্রেমের করেছো ক্ষয়
আমি: তোমাকে ছুঁতে নয় তোমার ছন্দে হাসিতে আমার হৃদয় সিক্ত হয়
তুমি: আবেগী কথা ছাড়! বেমানান লাগে
আমি: আমার আবেগ কামনায় তোমার ছন্দ নেই কেন?
তুমি: বৃষ্টি ভালো লাগে না তাই !
আমি: সব ভালবাসাই উর্বর হয় বৃষ্টির ধারা যদি বয়। কখনো রীতিমত লাঙ্গল চালাতে হয়
তুমি: তারপর? ফসল! তাও শেষ হলে অনাবাদি পরে রয়
আমি: তাহলে পরিনতি কি? কি হবে শেষে?
তুমি: প্রেম চাই। যা চিরন্তন। যেন বয়ে যাবে প্রবাহিত সমীরনে।
বনলতা 
আমি: বনলতা! এ কেমন ভাষা?
তুমি: নীরবতা?
আমি: হ্যাঁ, আমার খুব কষ্ট হয়
তুমি: কামনায় ডুবে আছ। প্রেমের করেছো ক্ষয়
আমি: তোমাকে ছুঁতে নয় তোমার ছন্দে হাসিতে আমার হৃদয় সিক্ত হয়
তুমি: আবেগী কথা ছাড়! বেমানান লাগে
আমি: আমার আবেগ কামনায় তোমার ছন্দ নেই কেন?
তুমি: বৃষ্টি ভালো লাগে না তাই !
আমি: সব ভালবাসাই উর্বর হয় বৃষ্টির ধারা যদি বয়। কখ…Read More
কবির জন্মদিন 
ক্ষম মোরে তোমার আজ অশুভ জন্মদিন!!!
নজরুল তুমি গাহিয়াছিলে গান 
সঙ্গে মিশিয়ে পাপিয়া বুলবুলি কুকিলের টান!
তোমার কবিতায় ছিল সাম্যের জয়গান!
আমরাও তাই করিনি ভেদাভেদ তোমাতে আর ছাগলের  গান!
বাচিয়া থাকিতেও তোমারে মোরা করিনি ঠিক সম্মান 
মরিলে পরে সঙ্গে দিয়াছি কাউয়া কন্ঠের শয়তান!!
কবির জন্মদিন 
ক্ষম মোরে তোমার আজ অশুভ জন্মদিন!!!
নজরুল তুমি গাহিয়াছিলে গান
সঙ্গে মিশিয়ে পাপিয়া বুলবুলি কুকিলের টান!
তোমার কবিতায় ছিল সাম্যের জয়গান!
আমরাও তাই করিনি ভেদাভেদ তোমাতে আর ছাগলের  গান!
বাচিয়া থাকিতেও তোমারে মোরা করিনি ঠিক সম্মান
মরিলে পরে সঙ্গে দিয়াছি কাউয়া কন্ঠের শয়তান!!
আজিজুর রহমান changed their profile picture