-
রাতের রং
কিছু নীরবতা, আঁধার, জোছনার অলংকারে
নিজেকে সাজিয়ে রাত জেগে থাকে।অপেক্ষা নেই, আক্ষেপ নেই, দহন নেই—
তবু মুখ লুকায় না, দেখতে দেয় নিজেকে।অভিসার, অভিযোগ, স্বপ্নবোনা—
সবই ফেরি করে রাত, নিজেকে বিলিয়ে দেয়।জোনাকির খেলা, ঝিলমিল তারার মেলায়
আশা-নিরাশার দীর্ঘশ্বাসে
কত যুগল আনন্দে মাতোয়ারা,
আর আমি বিষাদের গহ্বরে।তুমি কেন হলে না রাতের মতো—
নাই বা ছড়ালে, নাই বা জড়ালে,
নাই বা কখনো ডানা ঝাপটে দিলে পাখির মতো।
তবু আমি অপেক্ষায় আছি—
রাতের রং শেষে তোমাকে পাবার।2 Comments
Friends
Violet Rose
@afsanajannatultumpa
হৈমন্তীকা
@munny
আহমেদ আরভিন
@sweetsohely
Md.hazrat belal
@md-hazratbelal
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
সেলিনা বিনতে কারীম
@selina15
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
আহমেদ হানিফ
@hanif
খাদিজা আলম পলি
@butterflywords

🫠🫠