Profile Photo

আজিজুর রহমানOffline

  • azizurrahman
  • Profile picture of আজিজুর রহমান

    আজিজুর রহমান

    3 days, 2 hours ago

    বাড়ি যাচ্ছি

    বাড়ি যাচ্ছি
    মনে বারবার উঁকি দিচ্ছে
    ছোটনের দুটি চোখ, মেয়েটার হাঁসি মুখ
    অনেক বায়না আর একি কথা ‘তারাতাড়ি এসো পথে দেরি করো না।’
    সঙ্গীর দুই ঠোঁটের কোণে লেগে আছে হাসি, ওরা আমার অপেক্ষায়।
    সাধ্যের সবটুকু সঙ্গে নিয়েছি নদিপথের যাত্রায়,
    বাড়ি যাচ্ছি।
    মাঝপথে আকাশে, বাতাসে, নদীতে প্রলয় উন্মাদনায় মত্ত হলো সব,
    ভুল গন্তব্যে পৌঁছে বেরিয়ে এল বুকফাটা চিৎকার, ঐ মুখগুলি উঁকি দিয়ে মিলিয়ে গেল শেষবার।

    ঐদিন ঝড়ের পরে সব শান্ত হলে-উদ্ধার হলো ভেসে থাকা ব্যাগ,
    খুলতেই কানে এল ভাঁজে ভাঁজে রাখা আহাজারি, আর্তনাদ।

    4
    4 Comments
    • প্রায়শই এমন ঘটনায় আমরা অভ্যস্ত

    • বাড়ি যাচ্ছি
      মনে বারবার উঁকি দিচ্ছে
      ছোটনের দুটি চোখ, মেয়েটার হাঁসি মুখ
      অনেক বায়না আর একি কথা ‘তারাতাড়ি এসো পথে দেরি করো না।

    • বাড়ি পৌঁছানো হলো না আর…..🖤

    • বাড়ি ফেরার আনন্দ নিয়ে যাত্রা শুরু, কিন্তু মাঝনদীতে ঝড়ে সব শেষ

Skip to toolbar