-
তুমি ছাড়া আমি
বৃষ্টি হচ্ছে, রাস্তায় নেমে এলাম।
অনুভবে বুকে জড়িয়ে নিলাম।
শরীরে নিথর আবেশ পেলাম।
ক্লান্তিতে মনের ব্যথা বৃষ্টিকে দিলাম।
গড়িয়ে পড়া পানিতে স্মৃতি হাতড়ালাম।সেদিনের বৃষ্টিতে তোমাকে কাছে চেয়েছিলাম।
নিবেদনে তোমাকে নিজের করেছিলাম।
নিজেকে হারানোর সুখ তোমাকে দিয়েছিলাম।
নেতিয়ে পড়া আমি তোমাকে বুকে আশ্রয় নিয়েছিলাম।
বৃষ্টি শেষে ভেজা শরীরে আঁশটে গন্ধ জড়িয়ে নিয়েছিলাম।এই বৃষ্টিতে হারিয়ে যাওয়া কবিতাটি খুঁজে পেলাম।
তোমাকে ছাড়াই সেই ছন্দকে গোছালাম।
পরিশেষে, অগোছালো আমি নিজেকে চিনলাম।4 Comments
Friends
মোনা মাহমুদ
@monamahmud
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
মো: নাজমুল আখতার
@faith
নতুন করে শুরু
@amrin-shimu
আরশিয়া কায়া
@arshiyakaye
পংকজ প্রিয়ম
@pankajpriyom
Violet Rose
@afsanajannatultumpa



শেষ লাইনটাই সেরা!
ভালোবাসা সব মেঘ হয়ে ঝড়ে পড়ুক কবির ভুবনে!