-
মুক্তির ছায়াপথ
বান্টি দেব
——————————————–
এই দেখো,
জোনাকিরা উড়ছে
ওদের মনে আজ কোনো প্রেম নেই,
নেই কোনো আলো
রক্তবিন্দু ছুটে চলে মুক্তির ছায়াপথে।
চারদিকে কালো অন্ধকার;
ভয়ের ছায়া খেলা করে নিশিরাতে,
ঝিঁঝিরা বলাবলি করছে
ফুটন্ত ফুলগুলো
ঝরে গেছে হিংস্রতায়।এই দেখো,
দূরের তারাবাতিগুলো
কেমন জানি কষ্টের শোকে জ্বলছে,
এত আলো কোথায়?
আমি তো দেখতে পারছি না,
মাঝে মাঝে মনে হয়
একেকটি সূর্যোদয় একেকটি রক্তাক্ত মানচিত্র।রক্তস্রোতে বয়ে যায়
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা
সবুজ বাঁশ বনে নেই বকের বাসা,
ভেঙে গেছে কালো বর্ষার আঘাতে।
আজ আমি দেখতে পাচ্ছি,
তোমার ঝলসানো চোখে
ভয়মাখা প্রেম মিশে আছে
আমাদের এই প্রেমলগনে।9 Comments-
-
লেখাটা পড়ে ভেতরটা কেমন জানি একটু হাহাকার করে উঠল। শব্দের বুননগুলো একদম মনের কোণে গিয়ে আঘাত করছে, খুব সুন্দর লিখেছেন আপনি। এমন গভীর অনুভূতির প্রকাশ সচরাচর দেখা যায় না, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
-
ইটাও আগেরটার মতোই গায়ে কাঁটা দিলো
“একেকটি সূর্যোদয় একেকটি রক্তাক্ত মানচিত্র” এই লাইনটা মাথায় বসে গেলো
প্রকৃতির উপমা দিয়ে এত ভয়ংকর একটা বাস্তবতা বুঝায়া দিলেন..সেই ভাই 👌😇 -
বান্টি দেব, আপনার শব্দচয়ন এবং গভীর আবেগ মেশানো প্রতিটি পংক্তি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে, বিশেষ করে ঝরে পড়া ফুল আর রক্তাক্ত মানচিত্রের চিত্রকল্পগুলো খুব শক্তিশালী। এমন বিষাদময় অথচ উজ্জ্বল অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার লেখনীর নিজস্ব এক অদ্ভুত সৌন্দর্য আছে যা পাঠকমনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



অন্ধকারেও লুকিয়ে থাকে প্রেমের ছায়াপথ
ভয়ের মাঝেই জন্ম নেয় মুক্তির স্বপ্ন…..🤍🖤