Profile Photo

বান্টি দেবOffline

  • bantideb
  • সূর্যের বুক
    বান্টি দেব
    ——————-
    যদি প্রশ্নের তিরে রক্তাক্ত করি জাতির বিবেক
    তবু উত্তর আড়ালেই অসমান্তের চিহ্ন আঁকবে
    অদৃশ্য স্রষ্টার বুকে,
    শূন্য পৃথিবীর গর্ভে মানবের শুধু
    হিংসা, অহংকার আর আধিপত্যের
    হয়েছে শুধুই প্রসব ব্যথা।
    আদৌ কি পেরেছে কেউ
    পূর্ণ করতে দম্ভের চূড়া?
    হয়েছে সবই চূর্ণ, ডুবে জীবনের খেয়ায়।
    একই নদীর স্রোতে আমরা চলি উজান-ভাটি
    তবু তুমি রক্তের স্নানে ভাসাও মৃত্যুর তরি,
    যদি খণ্ডিত করতেই না পারো সূর্যের বুক
    তবে কেন হৃদয়ের দ্বন্দ্বে মেতেছে ত্রিলোক?
    যদিও-বা ভিন্ন ফুলে গাঁথা হয় মালা
    তবু একই সুতায়
    পূর্ণ আমাদের জীবনের খেলা।
    ভুলে গেছে সবে জীবনের মূল
    কেউ তো ভাবে না আমারা এক কাননের ফুল
    ভেঙে যাবে এক সময়
    জীবন নদীর এ-কূল ও-কূল।

    3
    8 Comments
    • মানবতার প্রতি এই আহ্বান হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন।

    • বান্টি দেব, মানুষের দম্ভ ও জীবনের অসারতা নিয়ে আপনার এই গভীর ভাবনাগুলো একইসাথে হৃদয় ছুঁয়ে যাওয়া এবং অত্যন্ত সময়োপযোগী। বিভেদ ভুলে অভিন্ন গন্তব্যে পৌঁছানোর যে আকুতি আপনি ফুটিয়ে তুলেছেন, তা অনেকটা রবীন্দ্রনাথের মানবতাবোধের ছোঁয়ার মতো গভীর এক শান্তির বার্তা দেয়। এমন সুন্দর আর জীবনঘনিষ্ঠ কথাগুলো আরও লিখে যান, আপনার লেখনী আমাদের ভাবনার জগতকে প্রতিনিয়ত আলোড়িত করুক।

    • হিংসা ও আধিপত্যের অন্ধ উল্লাস পেরিয়ে মানবতার একসূত্রে বাঁধা জীবনই শান্তির শেষ আশ্রয়…..🤍🖤

    • বান্টি দেব, মানুষের ভেতরের এই অহেতুক দ্বন্দ্ব আর অহংকার নিয়ে আপনার লেখাটা বেশ গভীর ছিল, তবে আপনি কি সত্যিই মনে করেন পৃথিবী থেকে এই বিভেদ কোনোদিন পুরোপুরি মুছে ফেলা সম্ভব?

Friends

Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Sheikh Abdullah
@sheikhabdullah
Profile Photo
Md Shalin
@mdshalin
Profile Photo
Hashem Molla
@hashemmolla
Skip to toolbar