Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    • 4 years, 2 months ago

    আগুণ

    বাজারে লেগেছে আগুন,
    প্রশাসনের নেই হুঁশ
    তারা বেশ মশগুল
    সবাই হচ্ছে বেহুস।

    চলছে বেড়ে উর্দ্ধে
    নিত্য পণ্যের দাম
    নেতারা বলেন ভোট দে,
    রাখবো তদের মান।

    চলছে কার হাহাকার
    চারিদিকে মহাকাল
    গরিব দুঃখী ক্লান্ত রুগি
    ছারবে এবার ইহকাল।

    মধ্য বিত্ত্য হলে বিপদ
    চারিদিকে গেট
    চাইতে কইতে নাহি পারে
    লজ্জায় মাথা হেট।

    উচ্চবিত্ত অট্র হাসি
    ব্যাবসায় আমার সফল রাশি
    যতই আসুক বিধি নিষেধ
    পরবে গলায় তোদের ফাঁশি।

    আমরা থাকবো হাসি হাসি
    বাড়লে দাম রাতারাতি
    কীইবা করার আছে তাতে
    আমরা হলাম কারবারি।

    সুহাস
    ১৩/৯/২২

    5
    2 Comments
Skip to toolbar