-
কিছু কষ্টেও শান্তি আছে
অস্বস্তি কিছু ভালো লাগাতেও
কিছু রৌদ্রময় দিনেও ঘোর বরষা হয়
আবার স্তিমিত থাকে আকাশ কিছু মেঘলাদিনেও
কেউ অল্প শোকে কেঁদে ভাসায়
কেউ আবার হাজার ঝড়েও ঠায় দাঁড়িয়ে
কেউ দুঃখ প্রকাশে কাড়ছে নজর
কেউ নীরব দর্শক লুকিয়ে আর্তনাদ
কেউ এক প্রয়াসে জয়ী
কেউ রোজ হারছে ভীষণ
কেউ মেঘ না চাইতে জল
কেউ আবার রিক্তহস্ত
প্রকৃতির খেলা বোঝা বড় দায়!
বোঝা বড় দায়!লেখাঃ মৃত্তিকা☘️
9 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Md. Habibur Rahman
@habib
Drako Shajib
@drako
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
নাজরিন নাহার
@ria-muni19
S M Shahriar Hossain
@sm-shahriar
নির্বাসিত শব্দযোদ্ধা
@mahmudulmehidygmail-com
Sadia Islam Rimi
@rimi


জীবন বৈচিত্র্যময়! আর এই বৈচিত্র আছে বলেই প্রকৃতি এত সুন্দর, এত রঙিন! শুভেচ্ছা নেবেন!