Profile Photo

bithy 123 bithyOffline

  • bithy123bithy
  • Profile picture of bithy 123 bithy

    bithy 123 bithy

    • 1 month, 1 week ago

    একটি বট গাছের আত্মকাহিনি
    ফাতেমা সিনথিয়া

    এখানে দাঁড়িয়ে আছি আমি প্রায় 30 বছর হলো। এই 30 বছরে অনেক কিছুই দেখেছি। অনেক কথাই শুনেছি। আমাকে কেটে পরিষ্কার করার কথাও বলে অনেকে। আমি চুপ করে শুনি। কি করব,আমি তো আর কথা বলতে পারি না। কিছু কিছু কাহিনি আমাকে পীড়া দেয়,কিছু ঘটনা দেখে আমি থ বনে যাই। এরকম কিছু কথা বলছি শোনো।

    সবচেয়ে করুন ঘটনা, একটা ছোট্ট ছেলে কোলে নিয়ে এসে একজন ভদ্রমহিলা খুব বৃষ্টির কারণে আমার ছায়ায় বসে রইল। বাচ্চাটা বারবার জিজ্ঞাসা করছিল,” মা, তুমি বাবার ফোনে কি এমন মেসেজ দেখলে যে, বকে দিলে। আর বাবা তোমায়, বেরিয়ে যেতে বলল। কি হয়েছে? তুমি।কি আর যাবে না।” মহিলা জবাবে বলল,” না,বাবা। তুমি যেতে পার, আমার বোধ হয়, যাওয়া ঠিক হবে না।।”
    বৃষ্টি বন্ধ হলে সে বাচ্চাটা নিয়ে চলে গেল। তারপরে,আর আসে নি।
    আমার ছায়ায় দুইজন প্রেম করত, তিন বছর ধরে । হঠাত, মেয়েটি একা এসে অপেক্ষা করতে লাগল কয়েক দিন। ছেলেটি আর এলো না। মেয়েটি ও পনের দিন এলো না। হটাত, আবার দুইজন একসাথে এলো। ওদের আলাপ আমি শুনেছি। ” দেখো, আমার পরিবার তোমায় চায় না। আগেও বলেছি। মেয়ে দেখা হয়ে গেছে। মানে, মা দেখেছে। তুমি ভুল বুঝলে কিছুই করার নেই। সব ভুলে অন্য কোথাও দেখ, নতুন জীবন শুরু কর। ভালো থেকো।” এই বলে সে চলে গেল। মেয়েটি মুখে কিছুই বলেনি। শুধু দু চোখের কোণে থেকে ঝরঝর করে পানি ঝরে পড়ে যায়। কিছুক্ষণ বসে থাকে আমার ছায়ায়, তারপরে চলে যায়। ধীরে ধীরে পা বাড়িয়ে চলে। তার পরের কাহিনি আমি জানিনা ।

    এই আমারই নিচে দুইভাই মিলে আরেক ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে যায়। আমি তাও দেখেছি। ওদের আলাপ শুনে মনে হচ্ছিল, সম্পত্তির দখল নেওয়ার জন্য এসব করেছে। তারপরে পুলিশ এলো, আরো কত কি! যে দুই ভাই মিলে মেরেছে, ওরা কি নকল কান্নার রোল তুলল, ছি!ছি!

    আমারই পাশ দিয়ে মিছিল যায়, “স্বৈরাচার নিপাত যাক” বলে বলে কত যুবক মিছিলে এসেছিল। 30 বছর ধরে এখানে আছি। এইটুকু সময়ে আমি যতকিছু দেখেছি, শুনেছি তার সব কিছু যদি বলতে যাই, তাহলে তোমরা পড়ে শেষ করতে পারবে না।

    আমার নিচে বসে কত আড্ডা, কত গান,কত কথা। কেউ অপেক্ষা করে প্রিয়জনের জন্য। আসলে আমি বৃক্ষ হয়ে ও যা বুঝি, এখানে কেউ কারুর প্রিয়জন না,প্রয়োজন। কারণ, বেশী আবেগে পরে যে যে ভালোবেসেছে, তাদের সেই আবেগের মুল্য দিতে হয়েছে চোখের জল দিয়ে। আর আকৃতজ্ঞ বেইমানগুলি সব ভালো আছে।

    মানুষ বড়ই নির্মম হয়ে গেছে।
    কবে যে আমায় উপড়ে ফেলে ঠিক নেই । তবুও যদি থাকি, তোমাদের সাথে এমন আরো আরো গল্প শেয়ার করব। ভালো থেকো সবাই।

    4
    6 Comments
    • আপনার এই লেখাটি পড়ে সত্যি খুব মায়া লাগছে। গাছগুলো যে আসলে আমাদের জীবনের এত নীরব সাক্ষী হয়ে থাকে, তা আপনার এই গল্পের আগে সেভাবে কখনো ভাবিনি। গাছটি যে কষ্টের কথাগুলো বলেছে, তার মধ্যে আপনার কাছে সবচেয়ে করুণ কোন ঘটনাটি মনে হয়েছে?

    • পড়ে মুগ্ধ হলাম,ধন্যবাদ প্রিয় কবি।

    • নীরব সাক্ষী হয়ে বটগাছটাই জানে ভালোবাসা নয় শুধু প্রয়োজনেই বাঁধা এই মানুষী সম্পর্ক…..🤍🖤

    • বিচিত্র সব কাহিনী। আবেগাপ্লুত হতে হয়। খুব বাস্তবসম্মত ভাবেই লিখেছেন। ছেলে কোলে মায়ের ঘটনাটা অথবা ঐ জুটির কাহিনী … শুভেচ্ছা নিন।

    • bithy 123 bithy, গাছের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের জীবনের নানা ওঠানামা ও নিষ্ঠুরতার এমন গভীর রূপায়ণ আপনার লেখায় সত্যিই খুব হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। অনুভূতির এমন নিখুঁত প্রকাশ আপনাকে একজন অসাধারণ গল্পকথক হিসেবে তুলে ধরে, তাই কলম থামাবেন না বরং নিয়মিত লিখে যান।

    • নীরব এক বটবৃক্ষের চোখে দেখা জীবনের নির্মম ও করুণ কথাকাব্য! ভীষণ ভালো লাগলো।

Skip to toolbar