-
“ধ্রুব”
-চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ১৩/১১/২০২২ খ্রিঃ ।বড্ড সেকেলেই রয়ে গেলে তুমি!
যুগের হাওয়া আজো লাগালে না গায়!
বাসন্তী রঙ আজো মাখলে না হৃদয়ে
বর্ষার কদম-কেয়ার রূপেই চোখ দু’টো বিভোর!সময়ের সাথে মানুষ বদলায় নিজেকে
সময়কে মানুষ করেছে জয় অথচ তুমি এখনো সুদূর অতীতে!
টুইটার,ম্যাসেঞ্জারের যুগেও সেই নীল খামের চিঠির কথা ভাবো!
এখনো যেন সাদা-কালো টিভির অ্যান্টেনা ঘুরাও!তোমাকে ঐতিয্য ভুলতে বলছি না
আধুনিক মননে করো ঐতিয্যের চাষ।
হোক সে কবিতায়,হোক সে গানে, চলনে-বলনে,আচরণে ।
পোস্ট করো সেই আবেগমাখা চিঠির কথাগুলো টুইটার,ম্যাসেঞ্জারে নিমেষেই।
নতুনত্ব দাও পৃথিবীকে,অনেকদিন তোমায় রাখবে মনে।পৃথিবীর একমাত্র ধ্রুব শব্দ পরিবর্তন ।
শুধু পরিবর্তন শব্দের-ই পরিবর্তন নেই
বাকি সব বদলায় রূপ।
অথচ পুরাতনেই এখনও তোমার অপার বিস্ময় !
পরিবর্তনের মতোই যেন আরেকটি ধ্রুব শব্দ তুমি!2 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed


সুন্দর হয়ছে