Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    3 years, 7 months ago

    আজ আমার জন্মদিন
    চিশতী রাজু আহমেদ।
    তারিখঃ ২১/১১/২০২২ খ্রিঃ ।

    আজ আমার জন্মদিন।
    জন্মের পরেই কেঁদেছিলাম,হেসেছিলো প্রিয়জন !
    এ জন্মই আবার স্বজনদের কাঁদাবে একদিন!

    এ কোথায় কেন আসলাম,’কিসের তরে?
    দু’ঠোঁটের ফাঁকে মৃত্যুকে আপন করে?
    কখন যেন ফিরে যেতে হয় এ সুন্দর বসুন্ধরা ছেড়ে!
    এমন অনিশ্চয়তার মধ্যেও কতগুলো বসন্ত হয়ে গেল পার!
    ফিরে এলো আরেকটি জন্মদিন।

    যে শিশুটির পৃথিবী ছিল মায়ের কোল
    নিরাপত্তা,খাওয়া-পরা,টয়লেট-হিসু,
    গোসল
    তারপর,হাঁটি-হাঁটি,পা-পা করে বেড়ে উঠা
    চেয়ে-চেয়ে দেখা-এক-এক করে আপন মানুষগুলোর প্রস্থান!
    আজ কারো পৃথিবী সেই শিশুটি!
    তবে সেই চেনা মুখগুলোর কথা বড় বেশি পড়ে মনে এ জন্মদিনে।

    যে মায়ের অপত্য স্নেহের আঁচলে
    যে প্রতিপালকের অসীম দয়ায় –
    পৃথিবীর ফুল-ফল,আলো-বাতাস করে গেলাম উপভোগ,
    হাজার জনমেও শোধ হবে না জন্মঋণ
    এসব ভাবনা পীড়া দেয় প্রতিটি প্রহর,রাত-দিন
    এর মধ্যেই ফিরে আসে আরেকটি জন্মদিন।।

    3
    2 Comments

Friends

Skip to toolbar