Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    • 4 years, 12 months ago

    “বিদায় উপহার”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ২৮/১১/২০২১ খ্রিঃ ।

    আকাশ-বাতাস, গ্রহ – তারা থাকবে সব’ই সাথে
    নিজেকে তাও ভাববে একা? ঘুম না আসা রাতে।
    নতুন করে জীবনটা ভাই সাজিয়ে নাও আবার
    যাকগে চলে কী যায় আসে,ছিলো যে জন যাবার।
    প্রেমের জন্য বলির -পাঁঠা হলেই না হয় তুমি
    সব প্রেমেই কি বাজে সানাই মিলন-সুখটা চুমি ?
    ভেবো না এই প্রেম’টা ছিলো সোনার ডিমের হাঁস
    খেয়ে গেলো তা জংলি শিয়াল দিয়ে গেলো যে বাঁশ !
    সফল হবার মন্ত্র থাকে ব্যর্থ শব্দের মাঝে
    ভালোবাসার স্মারক-স্বরূপ রেখে গেলাম তা যে।
    এসো না প্রেম ভিক্ষা চাইতে সামনে কভু আর
    গিফট বক্সে – এই ছিল তার বিদায় উপহার !!

    5
    4 Comments

Friends

Skip to toolbar