তুলট | spn.crondshi | Activity
জীবনের তরে যারাই এসেছে।
চলিয়া গিয়াছে হাসিয়া খেলিয়া,
অসহায় করিয়া ভূবণ।
গৌরব যত অহং কতো সব পেছনে রয়েছে পড়িয়া।
মাঝিমাল্লা হৈ-হুল্লোড় কে, কাহারে রেখেছে ধরিয়া।
জীবনে যত পাপ, করেছো পূণ্য যতো;
অজান্তেই সব হেটেছে পিছু,
খেয়াল রাখোনি কভু।
জীবনের তরে যারাই এসেছে।
চলিয়া গিয়াছে হাসিয়া খেলিয়া,
অসহায় করিয়া ভূবণ।
গৌরব যত অহং কতো সব পেছনে রয়েছে পড়িয়া।
মাঝিমাল্লা হৈ-হুল্লোড় কে, কাহারে রেখেছে ধরিয়া।
জীবনে যত পাপ, করেছো পূণ্য যতো;
অজান্তেই সব হেটেছে পিছু,
খেয়াল রাখোনি কভু।
ধোঁয়াশা
গোধূলি লগ্নে তোমাকে পাশে পাবার যে ইচ্ছে তাতে আগুন জ্বালায় সন্ধ্যের মরিচীকা।
শুকনো পাতারা কারো পায়ের নিচে চূর্ন বিচূর্ন হতে হতে নেতিয়ে পড়ে।
মশারা যে সন্ধ্যেয় জাগ্রত হয়, চুম্বনের তৃষ্ণা শেষ হলেই গর্ত খুঁজে লুকিয়ে পড়ে।
জাগ্রত প্রেমিকের তৃষ্ণা কখনও পোড়ে না,
ইচ্ছে পুড়ে ছাড়খার হোক তবুও না
কুয়াশা শিশিরে পরিণতি পাক তবুও না।
জাগ্রত প্রেমিকের তৃষ্ণা কক্খনো পোড়ে না,
অমিত অন্ধকার ছিঁড়ে যদি লঘু আলো আসে তখনও,
যখন আলো আসে তখনও না।
ধোঁয়াশা
গোধূলি লগ্নে তোমাকে পাশে পাবার যে ইচ্ছে তাতে আগুন জ্বালায় সন্ধ্যের মরিচীকা।
শুকনো পাতারা কারো পায়ের নিচে চূর্ন বিচূর্ন হতে হতে নেতিয়ে পড়ে।
মশারা যে সন্ধ্যেয় জাগ্রত হয়, চুম্বনের তৃষ্ণা শেষ হলেই গর্ত খুঁজে লুকিয়ে পড়ে।
জাগ্রত প্রেমিকের তৃষ্ণা কখনও পোড়ে না,
ইচ্ছে পুড়ে ছাড়খার হোক তবুও না
কুয়াশা শিশিরে পরিণতি পাক তবুও না।
জাগ্রত প্রেমিকের…Read More
spn.crondshi and Fazilatun Nesa are now friends
গ্লানি
চোখের আড়ালে একটু একটু করে ক্ষত সৃষ্টি হয়,
বক্ষব্যাধীর মতো বয়ে চলে বুক।
ধীরে ধীরে হিমোগ্লোবিন হারিয়ে যায়।
নিঃশ্বাস রুষ্ট হয়, ঘন হয়।
চশমাটা আবছা হয়।
মনের দুয়ারে কড়া নাড়ে হাজারো অনিচ্ছা। 
ইচ্ছা-অনিচ্ছার দোলাচলে দুলে চলে আগামী।
স্থবিরতা একসময় আপন হয়।
সমস্ত গ্লানির অবসান ঘটাতে,
বহীর্ভূত হতে হয় তারাদের।
(লেখাটুকু গতকাল মহসীন নামক বয়োবৃদ্ধের আত্মহননের খবরে আহত হয়েই লেখা।
এরকম হাজারো মহসীন একাকীত্বের ক্লান্তিতে ডুবে থাকে সবাই হয়তো এই নির্মম পথ বেছে নিতে পারেনা।
আসুন যারা বেঁচে আছে তাদের পাশে দাড়াই।
কেউ প্রতিবেশীর জায়গা থেকে, আত্মীয়স্বজনের জায়গা থেকে,
সন্তানের জায়গা থেকে, স্ত্রীর জায়গা থেকে।
বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করতে শিখি।
"মরে গেলে অন্যকে খাওয়ায় অথচ বেঁচে তারা খাবার পায়না")
গ্লানি
চোখের আড়ালে একটু একটু করে ক্ষত সৃষ্টি হয়,
বক্ষব্যাধীর মতো বয়ে চলে বুক।
ধীরে ধীরে হিমোগ্লোবিন হারিয়ে যায়।
নিঃশ্বাস রুষ্ট হয়, ঘন হয়।
চশমাটা আবছা হয়।
মনের দুয়ারে কড়া নাড়ে হাজারো অনিচ্ছা।
ইচ্ছা-অনিচ্ছার দোলাচলে দুলে চলে আগামী।
স্থবিরতা একসময় আপন হয়।
সমস্ত গ্লানির অবসান ঘটাতে,
বহীর্ভূত হতে হয় তারাদের।
(লেখাটুকু গতকাল মহসীন নামক…Read More
তিলোত্তমা
তোমার রুপের খানাখন্দে দেবতারাও ভারসাম্যহীন।
তুমি পেলে পুনর্জনম;
আর তারা স্বর্গভোগে।
কালো, কুৎসিত কিংবা ক্রূর কোনটাই তোমার সাথে যায় না।
রুপের নির্দিষ্ট কোন বৈশিষ্ট্য বোধহয় সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি।
তুমিও পুনরুত্থিত হতে না তারাও ভোগী হতো না।
প্রেমেরও আলাদা একটা বৈশিষ্ট্য হয়ে গেলো।
অথচ তুমি, তুমি তো তিলোত্তমা।
তিলোত্তমা তুমি,
কালো, কুৎসিত কিংবা ক্রূর কোনটাই যে না।
তিলোত্তমা তোমার রুপের হ্রদে আমি হাবুডুবু খেয়েছি।
আহ্, কী ভুলটাই না করেছি;
সাগর, মহাসাগরকে আমি হ্রদ ভেবে!
ধীরে তলিয়ে যাওয়ার মুহূর্তে আমার বোধ হলো,
এ তো অতল সাগর, যার তল সীমাহীন দুরুত্বে।
যার তল মানুষ হয়ে ছোঁয়া যায় না; না যায় উপেক্ষা করা।
তিলোত্তমা আমি তো ভুলেই ছিলাম, দেবতারা ওখানে ধ্বংসলীলায় পরিণত।
তোমার রুপের খানা খন্দে দেবতারাও ভারসাম্যহীন।
১৬.০৬.২০
তিলোত্তমা
তোমার রুপের খানাখন্দে দেবতারাও ভারসাম্যহীন।
তুমি পেলে পুনর্জনম;
আর তারা স্বর্গভোগে।
কালো, কুৎসিত কিংবা ক্রূর কোনটাই তোমার সাথে যায় না।
রুপের নির্দিষ্ট কোন বৈশিষ্ট্য বোধহয় সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি।
তুমিও পুনরুত্থিত হতে না তারাও ভোগী হতো না।
প্রেমেরও আলাদা একটা বৈশিষ্ট্য হয়ে গেলো।
অথচ তুমি, তুমি তো তিলোত্তমা।
তিলোত্তমা তুমি,
কালো,…Read More
spn.crondshi changed their profile picture
নাচার
তার জন্য মনে পড়ে রুবি রায় গাইতাম কোন এক সময়। সে সময় নিজেকে ছোট মনে হতো না তবে বড়ও ছিলাম না। মাত্র শৈশব ফেলে যৌবনে পা দিয়েছি। তাকে প্রচণ্ড ভালো লাগতো। কিরকম ভালো তা প্রকাশ করার মতো নয়।
তাকে ভালো লাগার দু'টো কারন আমি অবহিত করতে পেরেছি।
এক. তার জন্মস্থান ঢাকা হওয়া সত্ত্বেও চলাফেরা ছিলো সাদামাটা, আর আট-দশটা গ্রাম্য মেয়েদের মতোই।
দুই. সে শ্যাম বর্ণের ছিলো অনেকের মতে কালো।
তখন সে খুব সম্ভবত অনার্সে ছিলো। তার ফোন নম্বর কোন একজনের কাছ থেকে সংগ্রহ করি।
মিসড কল আর শর্ট মেজেসে তাকে জানান দেয়ার চেষ্টা করি, সে বিরক্ত হতে থাকে।
কথাও হতে থাকে মোটামুটি নিয়মিতই তবে আননোন পার্সোন হিসেবে।
তবে আমি কিন্তু একেবারেই অপরিচিত ছিলাম না। আমরা প্রতিবেশী।
সে গ্রামের বাড়ি বেড়াতে গেলেই দেখতাম, সেও দেখতো।
কিন্তু আমি তাকে ভিন্নভাবে পরিচয় দেই যে তাদের বাড়ির পাশে আমার আত্মীয়ের বাড়ি। আমি বেড়াতে গিয়ে তাকে দেখেছি।
এক পর্যায়ে সে অভ্যাস্ত হয়ে যায়। সে শুধু কথা বলে সভ্যতা বজায় রাখতে।
আমি ফোন দেই তার কণ্ঠটা শুনতে।
কথা হতো, কেমন আছেন?
খাওয়া-দাওয়া হয়েছে?
পরিবারের সবাই কেমন আছেন?
এই টাইপের।
প্রেম-ভালোবাসার ধারেকাছেও না।
এক সময়ে ইনিয়ে-বিনিয়ে আমি আমার ভালো লাগাটা প্রকাশ করি। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখেন নিয়তি এমন খেলা কেন খেলে বুঝিনা।
আমি বললাম, দুঃখিত বুঝিনি।
সে আবার বললো, এই আপনি আমাকে পছন্দ করেন। আমি আরেকজনকে আবার সে আরেকজনকে।
একটা ঘূর্ণায়মান অবস্থা।
আমার কিছুই বলার ছিলো না। 
কারন, সে মধ্যবিত্ত পরিবারের (গ্রামের ভেতরে বড়লোক হিসেবে বিবেচিত) মেয়ে।
আর আমি ঝরে পড়া এক পরিবারে হেলায় ফেলায় বড় হয়েছি। লেখাপড়াটাও যার জন্য বেশিদূর আগায়নি।
সেখানে তাকে দাবী করাটা ছিলো আমার বিবেকবোধের বাইরে।
দীর্ঘদিন তার সাথে এভাবেই কথা হতে থাকে।
একসময় সে হয়তো কিছুটা উইক হয়ে পড়ে আমার প্রতি নয়তো বিরক্তবোধ থেকে ঢাকায় যেতে বলে দেখা করতে।
কিন্তু, আমি তাকে চট্টগ্রাম আসতে বলি।
কারন, আমি জানি সে চট্টগ্রামে আসবে না। এটাই জেনেই তাকে আসার কথা বলার কারন একটাই আর সেটা হলো তার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার ছিলো না।
সে ঢাকা যেতে বলে আর আমি চট্টগ্রাম আসতে বলি এভাবেই একসময় আমাদের সে যোগাযোগটুকুও বন্ধ হয়ে যায়।
মাঝে মাঝে ফোন দিলে সে খুব বিরক্তভাব দেখাতো। এমন ভাবে কথা বলতো মনে হতো তার সাথে এর আগে কখনো কথা হয়নি হয়তো দেখা করিনি এজন্য। কিন্তু আমি তাকে কিভাবে বলি, আমি  যে একেবারে নিরুপায়।
একসময়ে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
কিছুদিন আগে হুট করে মেসেঞ্জারে অপরিচিত একটা আইডি থেকে নক করে।
সে আমাকে জানতে চায়। আমিও পুরোপুরি সঠিক পরিচয় দেই।
একসময় বলে আপনার সাথেই আমার কথা হতো তাই না?
: হুমমম।
: কেমন আছেন?
: না মরলে যেভাবে থাকে।
: এভাবে কেন বলছেন?
: বয়স তো কম হলো না কিন্তু বিয়েটা হচ্ছে না।
: এতো আপসেট হবেন না, একদিন ঠিকই হবে। দাওয়াত দিতে কিন্তু ভুলবেন না।
: আমার চল্লিশার অগ্রিম দাওয়াত রইলো।
: অগ্রিম কেন?
: আব্বু যদি দাওয়াত না দেয়।
: আমিতো আমার জীবনের চল্লিশা খেয়ে চলেছি অবিরত। আর কতো!
: আমার মরণের চল্লিশা খাবেন ব্যাস।
এক সময় আমার টাইপিং বন্ধ হয়ে যায়।
ওপার থেকেও কোন প্রত্ত্যুতর আসেনা।
পরেরদিন নামের পাশে সবুজ চিহ্নটা দেখে আবারও নক করি।
কেমন আছেন?
: জেনে কী হবে?
সে জানতে চাইলো, আপনার কি অবস্থা?
: জেনে কী হবে!
নাচার
তাকে ভালো লাগার দু’টো কারন আমি অবহিত করতে পেরেছি।
দুই. সে…Read More