Profile Photo

spn.crondshiOffline

  • crondshi
  • Profile picture of spn.crondshi

    spn.crondshi

    • 4 years, 8 months ago

    ধোঁয়াশা

    গোধূলি লগ্নে তোমাকে পাশে পাবার যে ইচ্ছে তাতে আগুন জ্বালায় সন্ধ্যের মরিচীকা।
    শুকনো পাতারা কারো পায়ের নিচে চূর্ন বিচূর্ন হতে হতে নেতিয়ে পড়ে।
    মশারা যে সন্ধ্যেয় জাগ্রত হয়, চুম্বনের তৃষ্ণা শেষ হলেই গর্ত খুঁজে লুকিয়ে পড়ে।
    জাগ্রত প্রেমিকের তৃষ্ণা কখনও পোড়ে না,
    ইচ্ছে পুড়ে ছাড়খার হোক তবুও না
    কুয়াশা শিশিরে পরিণতি পাক তবুও না।
    জাগ্রত প্রেমিকের তৃষ্ণা কক্খনো পোড়ে না,
    অমিত অন্ধকার ছিঁড়ে যদি লঘু আলো আসে তখনও,
    যখন আলো আসে তখনও না।

    6
    6 Comments
Skip to toolbar