-
তিলোত্তমা
তোমার রুপের খানাখন্দে দেবতারাও ভারসাম্যহীন।
তুমি পেলে পুনর্জনম;
আর তারা স্বর্গভোগে।
কালো, কুৎসিত কিংবা ক্রূর কোনটাই তোমার সাথে যায় না।রুপের নির্দিষ্ট কোন বৈশিষ্ট্য বোধহয় সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি।
তুমিও পুনরুত্থিত হতে না তারাও ভোগী হতো না।
প্রেমেরও আলাদা একটা বৈশিষ্ট্য হয়ে গেলো।অথচ তুমি, তুমি তো তিলোত্তমা।
তিলোত্তমা তুমি,
কালো, কুৎসিত কিংবা ক্রূর কোনটাই যে না।
তিলোত্তমা তোমার রুপের হ্রদে আমি হাবুডুবু খেয়েছি।আহ্, কী ভুলটাই না করেছি;
সাগর, মহাসাগরকে আমি হ্রদ ভেবে!
ধীরে তলিয়ে যাওয়ার মুহূর্তে আমার বোধ হলো,
এ তো অতল সাগর, যার তল সীমাহীন দুরুত্বে।
যার তল মানুষ হয়ে ছোঁয়া যায় না; না যায় উপেক্ষা করা।তিলোত্তমা আমি তো ভুলেই ছিলাম, দেবতারা ওখানে ধ্বংসলীলায় পরিণত।
তোমার রুপের খানা খন্দে দেবতারাও ভারসাম্যহীন।১৬.০৬.২০
4 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
স্মৃতি রানী রত্না
@srratna1990
নিশাত আনজুম
@nishathunzom
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Tahsina Jannat
@tahsina-jannat
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Fazilatun Nesa
@fazilatun-nesa
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel



“আমি দেখিয়া তার রূপ দিলাম প্রেম যমুনায় ডুব।” শুভেচ্ছা নেবেন।