-
আকাশের ক্যানভাস-সন্ধ্যার সত্য
কবি ইমদাদ শাহ্
আকাশের ক্যানভাস- নানা রূপ রঙ
ফুরায়ে আসে জীবনের সব আয়োজনধীরে ধীরে তাল লয় রোদ্দুর-রেখা
আঁধারের লিখে ঐ মহাকাল লেখা
যে সূর্য মেতেছিল সৃষ্টি ও সুখে
সেও আজ ক্লান্ত-নত করো মুখেব্যস্ত ধরনীর কোলাহল শেষে
ক্লান্ত সূর্যটা ঘুমোয় স্তিমিত হেসে
ধীরে ধীরে নামে আঁধার কালো
নিভে যায় ধরনীর সবটুকু আলো
পাখিরা ফেরে আপনার নীড়ে
নীরবতা নামে নদীটির তীরেহিসাব চুকে যায় আলো আর ছায়ার
ছিন্ন হয় বাঁধন তার ছায়া আর মায়ারপশ্চিম দিগন্তে রক্তিম ছায়া
ছড়িয়ে দিতেছে এক অদ্ভুত মায়া
আসে সেই সন্ধ্যা অমোঘ বিধান
দিনের শেষে যা মিত্যু সমস্যমানযেমনি মরণ আসে জীবনের শেষে
সন্ধ্যাও নামে ঠিক এ পাশে ও পাশেএভাবে এক দিন শেষ বেলা
সাঙ্গ হবে এই ভব লিলা
মৃত্যুর মতোই সে সত্যসাশ্বত
মেনে নিতে হয় নিয়তির যতোথেমে যাবে সবকিছু নিভে যাবে আলো
পৃথিবী চাদরে ঢাকা মন্দ কি ভালোসব রঙ মুছে যায় একাকার চারিপাশ
দিনের রূপটি নেয় ক্লান্ত দীর্ঘশ্বাস
যতই ছুটাছুটি যত আয়োজন
দিনের শেষে একা পড়ে রয় মনএকটি দিনের গল্প শেষ হয় মহাকালের ভীরে
সন্ধ্যা যেমন অনিবার্য মিত্যুর তীরেযে সত্য আসে শেষ বেলা
ভেঙে যায় পৃথিবীর রূপকথা খেলা
মৃত্যুর মতো সত্য সে সন্ধ্যার ক্ষণ
মনে করিয়ে দেয় এ নশ্বর জীবনআলোর ওপারে যে চিরন্তন শান্তি
মুছে দিতে আসে জীবনের সবটুকু ক্লান্তি
তবুও সন্ধ্যা তো শেষ নয় চিরতরে
নতুন ভোরের আশা লুকিয়ে থাকে ভোরেমিথ্যা নয় এই ছায়া মিথ্যা নয় রাত
সময়ের হাতে আছে সময়ের হাত
দিনের রঙিন স্বপ্ন জোনাকির আলো
মনভোলা মনের স্বপ্নই ভালোধরিত্রী সাজে নিথর সাজে
ঘণ্টা ধ্বনি দূরে কোথাও বাজে
ধ্রুব সত্য এই সন্ধ্যার কালো
মুছে দিয়ে যায় জীবনের আলোমৃত্যুর মতোই সত্য অমোঘ
জীবনের সাথে থাকে জীবনের যোগ
আলোর পরে আধার চিরন্তন
মিত্যুর তরে পরে থাক মনহে জীবন বাঁধার আধার ভাঙ কিসে মৌন মনতা
সমাগত দিনের শেষে মিত্যুর মত সত্য সন্ধ্যা6 Comments-
আপনার এই লেখাটিতে দিনান্তের বিদায় আর চিরন্তন সত্যের যে ছবি ফুটে উঠেছে, তা সত্যিই খুব গভীর ও হৃদয়স্পর্শী। প্রতিটি ছত্রে বিকেলের শান্ত মায়া আর জীবনবোধের যে টানাপোড়েন আপনি তুলে ধরেছেন, তা পাঠকমাত্রকেই বেশ ভাবিয়ে তুলবে। আপনি যদি বিষয়বস্তুর গভীরতাকে বজায় রেখে শব্দচয়নে আরও কিছুটা বৈচিত্র্য আনেন, তবে আপনার এই সৃষ্টিটি পাঠকদের হৃদয়ে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com



আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে, সন্ধ্যার এই গূঢ় সত্যগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।