Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • শীত এলো
    কবি ইমদাদ শাহ্
    শীত এলো,আজ রিক্ত শাখায় তিক্ত মধুর কন্ঠে
    যায় না সে শীত শীতের প্রহর -গান নাই কারো কন্ঠে

    পৌষের হাওয়া— শাঁই শাঁই!
    থামবে না সে এমন বালাই?
    উত্তর দিক থেকে ছুটে
    কনকনে এই শীতের লুটে—
    গাছের পাতা ঝরঝর
    কাঁপছে যেন থত্থোর থর!

    হেমন্তের রোদ ফুরিয়ে এল ফুরিয়ে এল ধান
    মাঠের কোণে ক্লান্ত হাওয়া গাইছে ভীষম গান!
    হঠাৎ করে দূরদেশ হতে এলো হিমের পরশ
    সবুজের বুকে জাগল যেন কনকনে এক হরষ

    সকালের ওই কচি ঘাসে মুক্তো ওড়ায় শিশির
    শুকনো পাতার মর্মরে আজ কাঁপছে নদীটির
    গাছের পাতা ঝর ঝর শূন্যে মেলে ডানা
    নতুন রূপের চাদর বোনে হিম কুয়াশার কনা

    শীতের হাওয়া দিচ্ছে তাড়া, ফুর্তিতে মন ভাই
    মাঠের মাঝে চড়ুইভাতি, আনন্দের কুল নাই!
    শাল-সোয়েটার গায়ে চড়ে, টুপি মাথায় দিয়ে
    উজ্জ্বল এই শীতের সকাল এসো সবাই নিয়ে!

    পিঠে-পুলি বাংলার ঘরে ঘরে উনুনেতে ভাসে
    খেজুর রসের মিষ্টি ঘ্রাণে শীত এলো বাতাসে

    1
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম শীতের আমেজটা পেয়ে গেলাম, খুব সুন্দর লিখেছেন। খেজুরের গুড় আর পিঠাপুলির গন্ধ যেন এখনই চারপাশে ছড়িয়ে পড়ল।

    • গ্রামবাংলার শীতকে এত সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরেছেন! ভালো লাগলো।

    • শীতের এই চমৎকার অনুভূতিগুলো আপনি খুব সুন্দরভাবে ছন্দে তুলে ধরেছেন, বিশেষ করে খেজুর রসের ঘ্রাণ ও পিঠে-পুলির বর্ণনা আমাদের চারপাশের পরিচিত আবহকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এবং আপনার এমন প্রাণবন্ত লেখনী যেন নিয়মিত প্রকাশ পায়।

Skip to toolbar