Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • Profile picture of ফরিদুল ইসলাম

    ফরিদুল ইসলাম

    • 3 hours, 12 minutes ago

    ইচ্ছে বাড়ি
    ফরিদুল ইসলাম

    ইচ্ছে করে ইচ্ছে মতো
    ঘুরে বেড়াই কতো,
    ঘুরে ঘুরে দেখবো আমি
    সৃষ্টি আছে যতো।

    ইচ্ছে বাড়ির ইচ্ছে গুলো
    মেলবে কি আর ডানা,
    ইচ্ছে মতো ঘুরতে কি আর
    পাখির আছে মানা?

    আমার যদি থাকতো ডানা
    ঈগল পাখির মতো,
    নীল দিগন্ত দিতাম পাড়ি
    ছাড়িয়ে যেতাম শতো।

    ঝর্ণাধারা দেখতাম আমি
    দেখতাম নদী পাহাড়,
    পাখির মতো ঘুরে ঘুরে
    করতাম কত আহার।

    ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখি
    ইচ্ছে মতো করে,
    ইচ্ছেটাকে বুকে ধরে
    বাঁচতে ইচ্ছে করে।

    কিন্তু কি আর যায় থাকা যায়
    নিজের ইচ্ছে মতো,
    ইচ্ছে বাড়ির ইচ্ছেগুলো
    হারায় শতো শতো।

    তবুও আমি বেঁচে আছি
    কতো ইচ্ছে নিয়ে,
    এতো ইচ্ছে পুরন হবে
    কতো ইচ্ছে দিয়ে?

Skip to toolbar