Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • সেই ছবিটা কই
    ফরদিুল ইসলাম

    খাল বিল জলাশয়
    আরো ছিলো ঝিল,
    পল্লী গায়ের সেই ছবিটার
    এখন নাই আর মিল।

    ভরাট হচ্ছে ডোবা নালা
    ভরাট হচ্ছে নদী,
    কৃষি জমি থাকবে কি আর
    রক্ষা না হয় যদি।

    সবুজ ঘাস আর লতাপাতা
    হারিয়ে যায় কতো,
    গাছের ছায়া গ্রামীণ মায়া
    আছে কি আর অতো ?

    পাবদা পুটি টাকি কৈ
    শিং মাগুর কি আর আছে,
    ওচা চালুন গরা চাই
    খলইসা কি আর নাছে।

    মেনি শোল বাইম মলা
    থাকতো কি আর গোনা,
    চেউয়া বাইলা টেংরা বোয়াল
    কতো জাতের পোনা।

    কার্তিক মাসে শুকিয়ে যেতো
    পুকুর ডোবা খাল,
    সবাই মিলে ধরতো মাছ
    বুনতো চিকন জাল।

    ডুলা খলা পাতিল থালা
    ভরতো ছোট মাছে,
    বরশি বেয়ে কাটতো বেলা
    এখন কি আর আছে।

    1
    1 Comment
    • দারুণ একটা গ্রাম্য জীবনের ছবি তুলে ধরেছেন আপনার এই মূল্যবান ছন্দ কবিতায়! 🥰

Skip to toolbar