Profile Photo

Tilottoma kabboOffline

  • @dharik@
  • Profile picture of Tilottoma kabbo

    Tilottoma kabbo

    • 2 years, 5 months ago

    _চিঠি

    প্রিয় বৃক্ষ

    আমাকে ভুলে গিয়ে দিব্যি ভালো আছেন।
    এভাবেই চলুক। একটা দীর্ঘ বিরতির প্রয়োজন।

    আপনার ভালো থাকাটাই মুখ্য বিষয়।
    আপনার সাথে কথা না বলে আমি ভালো থাকতে পারি না।
    তবুও ভালো না থাকার দিনগুলো কেটে যাচ্ছে।

    দিনের মতো, সময়ের মতো আপনার প্রতি মায়া, ভালোবাসাটুকুও কেটে যাক।

    খুব প্রিয় থেকে অপ্রিয়, আকাশসম ভালোবাসা থেকে হঠাৎ শূন্যের কোঠায় পৌঁছে যাওয়া, একরাশ অবহেলা,অনাদর আর ধুলোর সাথে মিশে যাওয়া
    সবকিছুর অনুভূতি একসঙ্গে উপভোগ করাটাও সবার পক্ষে সম্ভব হয়না।

    আপনার কাছে কৃতজ্ঞ চমৎকার কিছু অনুভূতির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

    ভালোবাসা না হোক, কৃতজ্ঞতা টুকু নিবেন??

    ইতি
    ছেঁড়া পাতা

    ✍️ তিলোত্তমা

    5
    2 Comments
    • অভিমানী মেঘগুলো ভেসে যাক দূরে, ফিরে আসুক ভালোবাসা সূর্য সকালে!

    • ভেঙ্গে যাওয়া সম্পর্কেও কিছু অসামান্য অনুভূতি মিশে থাকে যাকে ঝেড়ে ফেলা যায় না।

Skip to toolbar