Profile Photo

Drako ShajibOffline

  • drako
  • Profile picture of Drako Shajib

    Drako Shajib

    • 5 years, 5 months ago

    ৩.
    নীল..কলমি..ফুলগুলো… তার সুতি কালো কাপড়ে এক রাজকীয় অভিব্যক্তি প্রকাশ করছে। মেঘ উত্তর দেয়ার সময় তাই বোধহয় মাথা নিচু করে তাকে পূর্ণ মর্যাদা দিল। আমি কোমল হেসে বললাম, মা আজ সকালে তোমার ঘরে আমাদের নিমন্ত্রন ছিল। কই কি আছে দাও দেখি, বড় খিদে পেয়েছে।
    মেঘ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে, পাশেই এক গাছের শিকড়ে বসে পড়লাম। বাড়ির কর্তা ও কর্তী উভয়ের হাসির শব্দে মেঘ আরো ভড়কে গেল। কর্তী সুন্দর নাকি গলায় বলল, তা তোমাদের ডেকেছেন কে শুনি?
    সে কি তোমার মেয়ে কিছু বলেনি? সে যে আমায় কত করে বলে আসল।
    কর্তা-কর্তী একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে বলল, বলেনি আবার। তোমাদের জন্য রান্না করিয়ে রেখেছে কাল বিকেলেই। বস গরম করে দিচ্ছি।
    উহহু। আমার যে বড় খিদে পেয়েছে। তোমার চুলো জ্বালাতে সে অনেকক্ষণ।
    গৃহকর্তা তার আদরের বাছুর ছানার পাশে বসে ছানাটির সারা শরীরে হাত বুলিয়ে আদর করছে আর একটু পর পর আমাদের দিকে এক নিরীহ হাসি ছুড়ছে। তার চোখে একবিন্দু সন্দেহ নেই, তার চেহারায় পাহাড়ের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে; নীরেট মুখ, শান্ত সবুজ আভাময় উজ্জল চোখ, তবে গাম্ভীর্য একদমি নেই। মেঘ এতক্ষনে হিসেব মিলিয়ে একটা বোকা হাসি নিয়ে আমার পাশে বসল।
    আহ! মেঘ একটু সরে বস। খাবার সময় একটু হাত পা মেলে খাব। বলে এক রকম ধাক্কা দিলাম। ধাক্কা খেয়ে হতচকিত মেঘ সরে গিয়ে আরেক গাছের শিকড়ে বসল।
    এক প্লেটে ঠান্ডা আঠালো ভাত তার সাথে জমে থাকা লাল জেলীর মত ঝোলে মাখা মাংস ও পাহাড়ি আলু সেদ্ধ নিয়ে গৃহকর্ত্রী ঘর ছেড়ে বেড়িয়ে এল।
    আমার হাতে প্লেটটি দিয়ে বলল, এত যখন খিদে পেয়েছিল তো আগে আসোনি কেন? এখন খাও এই হীমভাত। মেঘের দিকে চেয়ে বলল, তুই একটু বস। তোর এই হীমভাত খেয়ে কাজ নেই। গৃহকর্তার কাছে গিয়ে নিচু স্বরে কি যেন বলে আবার ঘরে ফিরে গেল সে।
    আমি আপন মনে ঠান্ডা মাংস মুখে নিয়ে চিন্তা করছি কিসের মাংস হতে পারে।
    ফেলে আসা জীবনে খাবার নিয়ে ভাবার কোন অবসর পাইনি, তখন খিদে বোধটাই ছিলনা আমার। জীবনের অতিবাহিত সময় জুড়ে এক তীব্র আক্রোশ আমার শরীর ও মনকে যান্ত্রিক করে তুলেছিল। অনিদ্রার সবথেকে ভালদিক হচ্ছে স্মৃতি মুছে যাওয়া। আমার অতীত টুকরো স্মৃতি থেকে চাবানো মাংসের নাম উদ্ধার করতে না পেরে স্বাদে মনযোগ দিলাম। আঠালো ভাত মুখে দিতেই এক তিতকুটে স্বাদ তার সাথে দুধের গন্ধে পেটের নাড়ি পাক খেল। পাহাড়ি আলু চটকে নিলাম ভাল করে, থলথলে মাংসের ঝোলের ছোট ছোট খণ্ড মুখে গলতেই টক-ঝালের এক সুন্দর স্বাদ উপভোগ করতে লাগলাম।
    মেঘ গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, গৃহকর্তা এক বড় গাছের কাছে পাতার ঝুপড়ি সরিয়ে দিতেই কিচির-মিচির করতে করতে এক ঝাক মুরগী বেরিয়ে যে যার মত চারিদিকে ছড়িয়ে পড়ল। দুটি ছানা এসে কুকুরটির বাটিতে ভাগ বসাল। ততক্ষনে কুকুরটি পেট ভরে খেয়ে সবগুলো মুরগীর গতিবিধি বসে বসে নজর রাখছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির চারপাশ ঘিরে নানা গৃহপালিত পশুপাখির ডাকে মুখরিত হয়ে উঠল চারপাশ। একটা শূকর ছানা ও হাতে এক মাটির হাড়ি নিয়ে গৃহকর্তা এসে দাড়াল ঘরের সামনে।
    খালি প্লেট হাতে নিয়ে অবাক হয়ে ভাবছি এতগুলো প্রানী এতক্ষন ছিল কোথায়। আসে পাশে এদের থাকার কোন ঘর চোখেই পড়েনি। মুখের ভেতর কচকচ করতে থাকা শেষ মাংসের টুকরো গিলে ফেলতেই আবার নতুন করে খিদে অনুভব করলাম।

    গরম চা থেকে উড়ে চলা ধোঁয়ায় লেবু পাতার গন্ধ বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ তাই নারে মেঘ।
    ঘুমে ঢুলতে থাকা মেঘ মুখে একগাদা ভাত নিয়ে হু-হা করে চোখ বুজে জাবর কাটতে লাগলো। মেঘের গরম ধুয়ো ওঠা ভাত থেকেও দুধের তীব্র সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আরো একজন ঘুম ঘুম ফোলা চোখ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তবে সে যে স্বপ্ন দেখছেনা এটা বুঝতে পেরে মুখে স্বর্গীয় হাসি নিয়ে পরম আনন্দে গরম চায়ে চুমুক দিচ্ছে।
    পাহাড়ি সেদ্ধ আলু আর গরম চা খেয়ে বাসের ঝুরি পিঠে ঝুলিয়ে গৃহকর্তী বেরিয়ে পরলেন। যাবার আগে আমায় জিজ্ঞেস করলেন আমরা কি ধূপধারার প্রধানের সাথে দেখা করেছি কি না।
    গাছের পাতার ফাক গলে সূর্য এক আরামদায়ক উত্তাপ ছড়িয়ে রেখেছে আঙিনা জুড়ে। এই মাতৃশাসিত অঞ্চলে গৃহকর্তারা যে ঘরকন্যার কাজ করে এমন নয়। এখানের পুরুষ সমাজ নিজের খেয়াল খুশি মত থাকে। কাজ করতে মন চাইলে ইচ্ছে স্বাধীনভাবে কাজ করে। আমি নিজেও মাতৃশাসিত গোষ্ঠীর সন্তান। তবে আমার বাড়িতে পিতৃশাসন বহাল ছিল। এ বাড়িতে আরো একটি শিশু মুখ দেখা গেল। চোখ ডলতে ডলতে ঘর ছেড়ে বেরিয়ে এল আমাদের দেখে ওর বোনের দিকে হাত বাড়িয়ে কি যেন বলল। অমনি ওর বোন উঠি গিয়ে কোলে তুলে নিল তার প্রিয় ভাইটিকে। তার কানে কানে কি যেন বলেই আমার দিকে তাকিয়ে ওর ভাইর সাথে পরিচয় করিয়ে দিল। দুজনেই মিটিমিটি হাসছে দেখে আমি পরম যত্নে দুজনের তুলতুলে চিবুক ছুতে এগিয়ে গেলাম।

    মেঘ এখনো গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে। সারাদিন বাচ্চাদের সাথে ঘুরে ঘুরে জানতে পারলাম মেয়েটির নাম নিনা, ওর ভাই পুটু, কুকুরটির নাম গুগি, বাছুরটির নাম বুবু। এবং এক ঝাক ছাগলের প্রত্যেকের নিজস্ব নাম ও ভিন্ন ভিন্ন গল্প। একটি গল্প খুব মজার ছিল বোধহয়। গল্পটি বলতে বলতে ভাই-বোন হেসে লাল হয়ে উঠল। নিনার বাবা হাতে পাতার বিড়ি নিয়ে আপন মনে হেটে আসতেই তাকে প্রশ্ন করলাম এই গ্রামের প্রধান কোথায় থাকে। তিনি মহাউৎসাহে পথ দেখিয়ে বললেন, এই পথ ধরে হেটে গিয়ে তিন বাড়ি পরেই মাচার উপর যে বাড়িটি সেটাই প্রধানের বাড়ি। চলো আমি তোমায় নিয়ে যাই।
    আমি তার পাতার বিড়ির দিকে চেয়ে আছি দেখে কোচ থেকে একটি বিড়ি ও আগুন এগিয়ে দিল। মেঘকে ডাক দিয়ে ওর কাধে হাত দিতেই ঘুম থেকে জেগে উঠলো মেঘ। বললাম, চল প্রধানের আশীর্বাদ নিয়ে আসি।
    পথে যেতে যেতে নিনার বাবা প্রশ্ন করল, তোমরা কোন গ্রামে থাকো?
    আমরা ভিনদেশি। পৃথিবী দেখতে বেরিয়েছি।
    আমার উত্তর শুনে অনেকক্ষণ হেসে বলল, পৃথিবী দেখতে হলে যে তোমাদের ঐ এভারেস্ট এর চূড়ায় উঠতে হবে। তাহলে এক বারেই পৃথিবীর চারপাশ দেখে নিতে পারবে।
    তার চোখে কৌতুকের হাসি দেখে বললাম, একবারে দেখে নিলে তো আর মন ভরবে না। তা আপনি উঠেছিলেন সেখানে।
    নাহ। তবে একবার কাননের সাথে ঝগড়া করে গিয়েছিলাম সেখানে। বরফ ঢাকা ঐ পাহাড়ে বুক সমান বরফে গেথে ছিলাম সারা রাত। এরপর আর ওদিকে যাইনি।
    মেঘ হেসে উঠল, হেসে উঠলাম সবাই একসাথে।
    পথ পাহাড় বেয়ে উপরে চলে গেছে, তৃতীয় বাড়িটি পার হতেই দেখলাম অনেক উচু মাচায় ছোট্ট একটি ঝুপড়ি। মনে হচ্ছে আর একটু জোরালো বাতাসেই বোধহয় উরে যাবে বাড়িটি। আমি আর মেঘ নিচে দাড়িয়ে আছি, নিনার বাবা মাচার উপর উঠে দরজায় দাঁড়িয়ে হাক-ডাক দিতেই এক বন্যসুন্দরী বেরিয়ে এল। তার পড়নের সাদা কাপড় ও বাহারী রঙা ফুল গুলো এমন সুন্দর আভা ছড়িয়ে রেখেছে ঐ তেজস্বী মুখটিতে এক মুহূর্তের জন্য মনে হল যেন চিরযৌবনা বনদেবীর দেখা পেয়েছি। নিনার বাবা মাথা নিচু করে প্রধানের পাপ্য সম্মানটুকু দিয়ে হাসি হাসি মুখে কথা বলতে শুরু করল।
    প্রধান কথা শুনতে শুনতে ছোট একটি মহিমান্বিত হাসি ঝুলিয়ে ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। তারি পিছু-পিছু নিনার বাবা কথা বন্ধ না করেই অনুসরণ করল।
    কাছে আসতেই তার হাসি আরো বড় হল, এক মুহূর্তের জন্য বুকের ভেতর এক ঝড় বয়ে গেল যখন সে তার হাত দুটি বাড়িয়ে আমার হাত দুটি ধরল।
    তোমরা আমাদের গ্রামে এসেছ, আমার বাড়িতে এসেছ আমি খুব খুশি। এসো। এখানে বসো। এসো। তুমিও এসো বলে মেঘের হাত ধরে মেঘকেও টেনে নিয়ে এলো তেতুল গাছের নিচে বিছানো সুন্দর গোল করে বানানো পাতার একটি পাটিতে।
    নিনার বাবা পিছনে দাড়িয়ে হাসতে হাসতে বলল, ওদের বলেছি ঐ চুড়োয় উঠতে ওখান থেকে এক পলকেই সব দেখা হয়ে যাবে।
    গ্রামপ্রধান গাছের দিকে পিঠ করে বসল। তোমরা কি আমাদের ভাষা বুঝতে ও বলতে পারো?
    হ্যাঁ খুব ভালো পারে। নিনার বাবা বলে বসল মেঘের পাশে।
    তোমরা কি এ গ্রামের কারো পূর্ব পরিচিত?
    হ্যা। আমার গলা একটু কেপে উঠলো, সহজ ভাবে বললাম, আমরা হারিয়েছি এ গায়ে, পেয়েছি এক পরিবার। পথের বাকে তোমার বাড়ি, মেঘকে নিয়ে এলাম তাই।
    বনদেবী শব্দ করে হেসে উঠল। বনদেবীর সে হাসির কল্লোল নদীর পারে রোদের ছুটে চলার মত চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সাথে সাড়া বিকেল অনেক গল্প করে যাবার সময়ে মেঘের হাতে কিছু কলা, পাহাড়ি আলু, পাতার বানানো সুন্দর একটি সাজানো ডালা উপহার দিল।
    পথে নামতেই পথ ধরে জমা থাকা শীত শরীর বেয়ে এক শিরশিরে স্নায়ু যুদ্ধ ঘোষণা করল। মেঘের কাধে হাত রেখে টেনে কাছে নিয়ে আসলাম, হাটতে লাগলাম একি তালে। নিনার বাবা পাতার বিড়ি ছুড়ে মারল দূরে, গুনগুন শুরু করল এক অচেনা গানে। সুরেলা ধ্বনি অনুসরণ করতে করতে কখন যে চারিদিক অন্ধকার হয়ে উঠেছে তা আজ আর জানা হলনা।
    ঘরে ফিরতেই দেখি উঠনে পাথরের চূলা জ্বালিয়ে কানন বসে আছে। গলা চরিয়ে নিনার বাবার সাথে ছেলে-মেয়ের খেয়ালিপনার গল্প জুড়ে দিল। আমরা সবাই চুলার কাছাকাছি বসে নীরব হয়ে সব শুনলাম। নিনার বাবা ঘরে ঢুকে গেল চুপচাপ।
    কানন বলল, খুব ভালো করেছে প্রধানের সাথে দেখা করে এসেছ। বড় ভালো সে। ওর আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি।
    মেঘ উঠে গিয়ে কাননের হাতে উপহারের ডালাটা ধরিয়ে দিয়ে লাজুক সুরে বলল, সত্যি খুব ভাল সে। এই দেখ কত কিছু দিয়েছে আমাদের।
    নিনার বাবা বড় একটি হাড়ি নিয়ে এল ঘর থকে। কানন চূলার ওপর রাখা হাড়িটি সরিয়ে দিতেই বড় হাড়িটি চূলায় বসিয়ে দিল। বড় হাড়িটিতে ঢেলে দিল ছোট হাড়িটির সবটুকু জল।
    আমার শতজনমের পূর্বচেনা এই পরিবার অনেক রাত পর্যন্ত সে হাড়ি ক্রমাগত নেড়ে চলেছে, গ্লাস খালি হতেই বড় চামচে করে সে হাড়ি থেকে তুলে দিয়েছে টক স্বাদের গরম চু। উষ্ণ মাদকতা যখন সারা শরীর জুড়ে তোলপাড় শুরু করছে তখন পাতার বিড়ি কানে গুজে আমরা দুই ভাই আবার গা ভাসলাম অচেনা আধারে।

    19
    7 Comments
Skip to toolbar