-
নীল একটি মৌলিক রঙ
১.
নিল..মেঘো..মাস, পাহাড় বেয়ে অনেক উপরে উঠে এসেছি। হাপিয়ে গিয়েছি বলে থামিনি, বাতাসে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ পেলাম তাই একটু দারিয়ে চারপাশটা দেখে নিলাম। এখনো রাতের জড়ানো কুয়াশা চাদর খুলে ফেলেনি সকাল, চারিদেকে যে শান্ত নীরবতা মনকে এক অদ্ভুত শিহরন দেয়, বড় শান্তি শান্তি লাগে। দূরে একটি ছাতিম গাছে কিছু দোয়েল মনে হয় নিজেদের মাঝে তার ও মেঘকে নিয়ে আলোচনা করছে। গন্ধটা আরো তীব্র ভাবে নাকে লাগছে। তীব্রতা বাড়ায় বোধহয় গন্ধটা একটা ঘোর তৈরি করেছে চারপাশে।
কিরে মেঘ কোন গন্ধ পাচ্ছিস?
গন্ধ? কিসের গন্ধ? বলেই একটা সিগারেট জ্বালিয়ে বসে পড়ল মেঘ।
সিগারেট খেলে কি আর সন্দেশের গন্ধ পাবি? বলতে বলতে মেঘের পাশেই বসলাম।
কিরে সিগারেট খাবিনা দাদা?
মেঘ খোলা সিগারেট প্যাকেট আমার দিকে ধরে আমাকে খুটিয়ে দেখছ। বড্ড শান্ত ওর চোখ কেমন যেন, দেখে মনে হয় প্রশ্নেরা টলটল করছে ওর ওই গভীর শান্ত চোখে কিন্তু মুখে দারুন নির্লিপ্ততা।
সিগারেট খেতে ইচ্ছে করছে না তবুও সিগারেট নিলাম।
মেঘ আজকে আর কোথাও যাব না। সারাদিন এখানেই বসে থাকব। তুই গিয়ে কিছু খাবার নিয়ে আয়।
এখানেই বসে থাকবে মানে? বিরক্তির সুরে মেঘ বলল।
গন্ধটা খুব ভালো লাগছেরে। তুই এখনো পাসনি?
দাদা ওটা লং ফুলের গন্ধ। আমাদের বাড়ীর উত্তর দিকেই এই গাছ আছে তুমি জাননা?
কিন্তু আমাদের বাড়িতে তো আর এমন গন্ধ ছড়ায় না। এটা অন্য কোন গন্ধ?
তুমি কিছুই জাননা দাদা। চল এখন ওঠতো দেরী হয়ে যাচ্ছে।
দেরী হয়ে যাচ্ছে? খুব ঠান্ডা শোনাল প্রশ্নটা। আরো শিতলভাবে বলার চেষ্টা করলাম, আমাদের কোন তাড়া নেই। সকল ব্যস্ততা ফেলে রেখে এসেছি কাল রাতে। অনেক অনেক দূরে চলে যেতে হবে সকল প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে ।
দাদা! আর কি ফিরবি না? মেঘের চোখে ঘোলাটে ভাব, ওর মনের থেমে যাওয়া ঝড়ের শিতলতা আমার শরীরেও শিরশিরিয়ে উঠল।
এ সকল বিষয়ে আগে থেকে আমরা কথা বলেছি মেঘ। তবে তোমায় আবারো বলছি আমরা এতদিন যা দেখেছি তা সবকিছু নয় খুবেই সামান্য।
খুবেই সামান্য? মেঘের চোখে বিদ্রোহ। দাদা আমরা যে সমুদ্রতটে হেসে খেলে বেরিয়েছি তা তোর কাছে সামান্য মনে হয়? যে পাহাড় মাথার ছাদ হয়ে ছিল এর চেয়ে বড় বাড়ি দিয়ে আমরা কি করব?
তবে এতসব ছেড়ে কেন আমার পিছু নিলি? বল।
জানিনে দাদা। দাদা তুই যে স্বাধীনতার কথা বলেছিস সে সব কি ওখানে পাবে? তুই যে স্বপ্ন দেখছিস তার জন্য বাস্তবতা অগ্রাহ্য করাটা কি বোকামি নয়?
সে স্বাধীনতা এখানে পাওয়া যাবেনা এতটুকু জানি। আর বোকামি নয় পাগলামি বলতে পারিস। আমার কাছে বাস্তবতার চেয়ে স্বপ্নগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি মূল্যবান।
মেঘ বুঝতে চেষ্টা করছে আমাকে। ছোটবেলা থেকেই আমার প্রতি ওর খুব আকর্ষণ। আমি পাহাড় থেকে লাফ দিলে এই প্রবল আকর্ষণের বলে মেঘো ঝাপিয়ে পড়বে। আমার কোন ব্যপার পছন্দ না হোলে প্রতিবাদটাও ঠিকমত করবে না। ও জানে বোধহয় অনুরোধ, বিদ্রোহ, যুক্তিতর্ক কোনকিছুই গায়ে মাখার লোক আমি নই।
বুক ভরে ধোয়া নিয়ে সিগারেটের ফিল্টারটি ছুরে ফেলে দিলাম বাতাসে উড়িয়ে ধোয়া চেয়ে রইলাম ওই দূরের অচেনা পাহাড়ি পথে। কাল রাত থেকে হেটে এসেছি কত অচেনা পথে। উচু-নিচু, আকা-বাকা পথে হাটতে হাটতে মাঝে মাঝেই থেমে যেত হত পিছিয়ে পড়া মেঘের জন্য। মেঘের এই অন্ধ ভালবাসা আমার স্বপ্নের পিছনে ছূটে চলার গতি এখনি মন্থর করে দিচ্ছে বুঝতে পারছি তবে আমার কোন তাড়া নেই তাই আপাতত ওর জন্য অপেক্ষা করি। রাতের অন্ধকারে যখন সীমান্তবর্তী গ্রামের পাশ দিয়ে দেশের সীমানা পাড়ি দেই তখন মেঘের চোখে দেখা নির্লিপ্ততা এক দারুন সাহস দিয়েছে। এদেশের মানুষদের সাথে এখনও দেখা হয়নি আমাদের। আমদের দেখে চট করে বোঝার ঊপায় নেই আমরা ভিনদেশি। ওদের ভাষাও চমৎকার বলতে পারে মেঘ। খুব সহজেই এদেশে মিশে যাওয়া যাবে। তবে এদেশে থাকার কোন পরিকল্পনা নেই আমার। আমার পরিকল্পনা তিব্বত পায়ে হেটে পেরিয়ে চিনের সিমাম নদীর তীর ঘেঁষা আমলকীর বনে। কোন এক প্রকাণ্ড গাছের কোটরে পেঁচার মত দিন-রাত চোখ বুজে বসে থাকব। কাল যখন সীমান্ত প্রহরীর ভয়ে কাঁটাঝোপে শুয়ে শুয়ে মেঘকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম মেঘ কানের কাছে এসে শুধু বলেছিল, দাদা পেঁচা আমার ভাল লাগেনা আমি পান্ডার মত শুয়ে থাকব।
দাদা আজ সারাদিন এখানেই বসে থাকবে?
হ্যা।
আচ্ছা থাক তাহলে। মেঘ আরেকটি সিগারেট জ্বালাল।
ঘুম ঘুম পাচ্ছে। একটু পর পর চোখের সামনে ঝলমলে সবুজ ঘোলাটে হয়ে আসছে। চারিদিক থেকে ভেষে আসা সকল শব্দমালা মধুর ঘুম পাড়ানি গানের মত লাগছে। হেলান দেয়ার জায়গা থাকলে এতক্ষনে ঘুমিয়ে পড়তাম বোধহয়। মেঘের দিকে তাকালাম ওর চোখে ঘুম খোজার জন্য। মেঘের চোখ দেখা যাচ্ছেনা। অন্যদিকে ঘুরে কি যেন দেখছে। ওর দৃষ্টিপথ অনুসরণ করলাম একটি বাচ্চা মেয়ে লাঠি দিয়ে বড়ই পাড়ছে মুখ স্পষ্ট বোঝা যায় না। আরেকটি মানুষ দেখা গেল বয়সে বাচ্চা মেয়েটির চেয়েও অনেক ছোট। ওদের দিকে চেয়ে থাকতে থাকতে আবার ঘুমে চোখ ঝাপসা হয়ে আসল আচমকা ঝাকুনি দিয়ে উঠল সারা শরীর। প্রবল ঝাকুনিতে কিছুক্ষনের জন্য ঘুম চলে গেলেও ঘুমানো আগ পর্যন্ত এখেলা চলতেই থাকবে। সটান হয়ে শুয়ে পড়লাম মাটিতে। ছোট ছোট পাথর ও এবড়ো-খেবড়ো মাটি পিঠের নিচে এক আরামদায়ক ব্যথায় ভালো লাগলেও মাথার নিচে হাতের বালিশটা খুব একটা ভালো লাগছেনা। চোখ থেকে ঘুম উধাও নীল আকাশের নরম আলোয় শূন্য বিশালতায় ভাবার মত কিছুই মাথায় আসছেনা। পুরো মস্তিস্ক জুড়ে এই ফাকা অনুভূতি নিয়ে শূন্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার হয়ে আবার আলো ফিরে আসল। এবারের আলোটা চোখে লাগছে খুব, বাতাসে উত্তাপ শরীরে এক স্যাতস্যাতে আঠালো ভাব। মাথার কাছে একটি বাচ্চা মেয়ে দারিয়ে। ওর ছোট ছোট চোখে বিস্ময়ের কোন ছাপ নেই।
উঠে বসার সাথেই সাথেই বুঝতে পারলাম চোখের সামনে ওই এক পলক দেখা অন্ধাকারের স্থায়িত্বকাল কয়েক ঘন্টা। ঘোর কাটল মেয়েটির কথায়।
তোমার কি হয়েছে?
কোন ঊত্তর দিলাম না। আশেপাশে তাকিয়ে মেঘকে খুজে নিলাম। মেঘ নেই ও যেখানে বসে ছিল সেখানে সিগারেটের প্যাকেটটি পড়ে আছে।
তুমি কি তোমার ভাইকে খুঁজছ? মেয়েটি আরো একটু কাছে এগিয়ে আসল।
হ্যা। ওদের ভাষায় উত্তর দিলাম। তুমি কি বলতে পারবে ও কোথায়?
মেয়েটি পৃথিবীর সমস্ত কোমলতা নিয়ে হেসে উঠল খিলখিল করে। তোমার ভাই তোমার জন্য খাবার আনতে ঐদিকে গিয়েছে।
দাদা বড়ই খাবি? বলে মেয়েটা ওর ছোট হাতে পাচটি বড়ই বাড়িয়ে দিল।
তোমার বাড়ি কোন দিকে?
ওইযে ওখানে বলে আঙুল তুলে দেখাল। ও যেদিক দেখাল সেদিকে গাছের ডালপালা পেরিয়ে আর কিছুই দেখা গেলনা। মেয়েটির চোখেমুখে পাহাড়ি ছাপ। ওর মাথা ভর্তি ঘন চুলের বেণীতে গাছের শুকনো বড়ই পাতা আটকানো।
মেয়েটি বলল, তোমার ভাইটা খুব ভাল আমার ছাগলগুলোকে গাছের পাতা ছিরে খাইয়েছে তোমার ভাইকে নিয়ে আমার বাড়িতে এস।
আজ যে আমি যেতে পারবনা।
কেনো? চল। আমি আর বড়ই দেব তোমায়। বলতে বলতে মেয়েটি ওর পকেটে হাত দিয়ে আরো একমুঠো বড়ই বের করল।
একটি বাচ্চার কণ্ঠস্বর শোনা গেল। কি বলল বোঝা গেলনা। মেয়েটি একবার পিছনে তাকিয়ে বলল আমি যাই ছাগলগুলো আবার ঝিরির কাছে যাচ্ছে। ওরা একদম কথা শোনেনা।
মেয়েটা ঘুরে দৌরে পাহাড়ের উপর দিকে উঠে চোখের আড়ালে চলে গেলো।
পাহাড়ের ঊপর ঝিরি আছে তাহলে। গলা শুকিয়ে এসেছে, সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আবার মেয়েটি যেদিকে গিয়েছে সেদিকে তাকালাম। উঠে গিয়ে দেখে আসা দরকার ঝিরিটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নিলে শরীরের আঠালো ভাবটা যেত। ম্যাচটা খুজে পাওয়া গেলনা মেঘ সাথে করে নিয়ে গেছে মনে হয়। প্যাকেটে আর একটি সিগারেট আছে। সিগারেট শেষ হোলে কি হবে সে বিষয়ে চিন্তা করতে না চাইলেও একটা না পাওয়ার যন্ত্রনা মনটাকে খারাপ করার সমস্ত চেষ্টা করে গেল। তারপরেই নিঃস্ব মানুষের যে বৈসায়িক চিন্তা মুক্তির সূচনা হবে সে সকল বিষয় নিয়ে চিন্তামগ্ন হয়ে আবার চিত হয়ে শুয়ে পড়লাম। রোদ পড়ায় মনে হচ্ছে চোখের ওপর ছোট ছোট ব্যাকটেরিয়া নড়াচড়া করছে। চোখ বন্ধ করে ফেললাম। নাহহ শুয়ে ভালো লাগছেনা উঠে দাড়ালাম।
আগুন ছাড়াই সিগারেট মুখে নিয়ে একটা গান মনে করার চেষ্টা করলাম। মনের মত কোন গান খুজে পাওয়া গেল না। এক অস্থিরতা অনুভব করা শুরু করলাম। সিগারেট টানা শুরু করলাম আগুন ছাড়াই।
বিকেলের নরম আলোয় গরমের রেশ পাওয়া গেলেও সন্ধে নামার সাথে সাথেই অদ্ভুত বিদায়ী আলোয় খিদে নামক ক্রিয়া কিছুক্ষনের বিরতি নিয়েছে। মেঘ একবার এসে বলেছিল, দাদা ঊপরে ঐ পাশটা বেশ সুন্দর রাতে ওখানেই ঘুমাই। পাহাড়ি বেশ কয়েক রকমের ফলও সাথে করে নিয়ে এসেছিল। ঝিরির কথা বলতেই একছুট দিয়েছে। যাবার সময় পিছু ফিরে একবার জিজ্ঞেস করেছিল দাদা তুমি যাবে না?
আজ আর কোথাও যাব না।6 Comments-
ধন্যবাদ ও ভালোবাসা নেবেন।আশা করি পরের পর্বগুলো ভালো লাগবে আপনার। পড়ার আমন্ত্রন রইল কবিবন্ধু। @bayejid
Friends
মাহমুদ জাহান আবিদ
@mahmudjahanabid
Nure e Alice
@alice
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel



গল্পকার, আরো ঋদ্ধ ঘটনাবলীর গল্প চাই।তবে গল্প লেখাকে স্বাগত অবশ্য।