-
নকল চোখ || দ্বীপ সরকার
আমি ভেবেছিলাম তোমার চোখ আছে——
সেদিন পার্লারে যখন আঁকছিলো
নাকের ওপর দিয়ে ডোরাকাটা চোখ তোমার
কালো কিশকিশে পাঁপড়ি
কালো—নীল মিশ্রিত রঙের মণি
মনে হয়েছিলো উনি খুব পাকাপোক্ত চোখমিস্ত্রী
সেই চোখে তুমি সব দেখবে
কোনটা কালো, কোনটা সাদা, কোনটা হিজিবিজি, কোনটা সলিডতোমার চোখ দেখে হিটলারের কথা মনে পড়ে
এই শালা বাইনচোদ,ঈশ্বরের দেয়া চোখকে নকল করে
নিজস্ব একটা চোখ নির্মাণ করে নিয়েছিলো
সেই চোখ দিয়ে কি কি করেছিলো——
কে না জানেতোমার চোখ, তোমার দৃষ্টিভঙ্গি——
সে রকম কিছু নয় তো?12 Comments-
দ্বীপ সরকার, কৃত্রিম সাজের আড়ালে মানুষের আসল সত্তা লুকিয়ে ফেলার যে গভীর পর্যবেক্ষণ আপনি ফুটিয়ে তুলেছেন, তা বেশ ভাবনার উদ্রেক করে। প্রতিটি লাইনে যে শ্লেষ ও তীক্ষ্ণতার ছাপ রেখেছেন, তা পাঠকমনে এক অস্থির কিন্তু দারুণ অনুরণন তৈরি করে রাখে।
-
-
একমাত্রিক ভালোবাসার কবিতা নয়। বক্তব্যের প্রবাহের মধ্যে চেইঞ্জ – এটা ভালো লেগেছে বেশ। শুভেচ্ছা নিবেন !
-
-
আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হলো, দারুণ লিখেছেন। মানুষের কৃত্রিম দৃষ্টিভঙ্গি নিয়ে এমন চমৎকার পর্যবেক্ষণ আগে খুব একটা পড়িনি। আপনি কি এই কবিতাটি লিখতে গিয়ে কোনো বিশেষ ঘটনার কথা ভেবেছিলেন?

দ্বীপ সরকার
কবি ও সম্পাদক।। কুয়াশা
জন্ম বগুড়া জেলা,শাজাহানপুর উপজেলায়। গয়নাকুড়ি গ্রামে। ১ মার্চ,১৯৮১ । প্রকাশিত বই ৫টি।
Friends
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Md Yeasin
@mdyeasin
Muyed Sultan
@muyedsultan
N R
@nr
পিপীলিকা
@abujubair
sayed sajib
@sayedsajib
Abdul Motaleb
@abdulmotaleb


“চোখমিস্ত্রী” শব্দটা ভালো লাগলো খুব!