Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • ষৌল আনা ফাঁকি

    ভুলের মাঝে ফুল খুঁজলে
    কাঁটার আঘাত পাবে,
    তুমি,সত্য লয়ে পথ চললে
    আঁধার কেটে যাবে।
    মিথ্যে প্রেমের মায়ায় পরে
    হচ্ছে অনেক লাশ,
    আসল প্রেমের মূল্যবোধ
    ক’জন করে তালাশ?
    ভবে হার জিতের লড়াইয়ে
    আমরা মেতে থাকি,
    বেলাশেষে,ঠিক যাচ্ছে সময়
    ষৌল আনাই ফাঁকি।
    আমার ভুল আমার কাছে
    তোমারটা হলো কেনো?
    যজ্ঞ সাজিয়ে পবিত্র মানব
    নেই আর যেনো!

    2
    6 Comments
    • অন্যের ভুল ধরার আগে নিজের দিকে তাকানো দরকার। সুন্দর লেখা।

    • ভুলের কাঁটায় বিদ্ধ হয়েও সত্যের পথ খুঁজে ফেরা এক অন্বেষণেই লুকিয়ে থাকে জীবনের আসল হিসাব-নিকাশ…..🤍🖤

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “ভুলের মাঝে ফুল খুঁজলে কাঁটার আঘাত পাবে”—লাইনটা ভীষণ বাস্তব আর গভীর। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো একদম সঠিক মনে হলো। লেখাটা পড়ে অনেক কিছু নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেলাম।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, জীবনবোধের গভীরতাকে আপনি ছন্দের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো। প্রতিটি লাইনের ভাবার্থ আরও স্পষ্ট করার প্রয়োজনে শব্দচয়নে সামান্য ভিন্নতা এনে দেখতে পারেন, তবে এই মূল কাঠামোটি আপনার চিন্তাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। এই ধরনের মননশীল লেখা চর্চা অব্যাহত থাকলে আপনার লেখনী আরও অনেক পাঠকের ভালো লাগার জায়গা হয়ে উঠবে।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar