Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • আসল মানুষ কে

    যতই করো,ফন্দি ফিকির
    যতই করো ফন্দি,
    সৃষ্টি আমরা,জগত মাঝে
    মায়াজালে বন্দী।
    যত লাফাও,যতই ছুটো
    তাই পাবে ভাই,
    তোমার বরাদ্দে,লেখা আছে
    তুমি পাবে তাই!
    ভাবছো তুমি,আকাশ ছুবে
    অর্থ দিয়ে সব,
    তুমি কি জানো না,ইচ্ছে ঘুড়ি
    নাটালি হাতে রব?
    কতকিছুই,ভাবতে পারো
    সব হয় কি সত্যি?
    আমরা মানুষ,অহংকারি
    মিথ্যে দিয়ে ভর্তি…Read More

    1
    1 Comment
  • আসল পথ

    আয়নার সামনে দাঁড়াও
    আর নিজেকে প্রশ্ন করো
    তুমি কি পাপী,না অনুতাপী
    আয়নার সামনে দাঁড়ালে
    যেখানে,নিজেকে দেখা যায়
    মনের আয়নায়,বিবেক আছে
    সেখানে,খোদা কে দেখা যায়।
    যার যার ঈমান,তার তার
    সেই সু-গভীর আমল,
    ভোগে নয়,ত্যাগেই পূর্ণতা
    কষ্টের পিছনেই সুখ,
    মনের আয়নায় দেখতে চায়
    আমি,প্রিয় তোমার মুখ,
    অনুতপ্ত দেখায় আসল পথ।

  • টাকা নাই বন্ধন নাই

    রক্তের বন্ধন বলতে,কোনো শব্দ নেই
    যে বন্ধনে পুরুষের আবেগে মাটি,
    টাকা ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন
    টাকা পুরুষকে করে খাঁটি।
    পুরুষ মানুষের আবেগের দাম নাই
    পুরুষ মানুষের টাকার দাম আছে
    টাকা আছে বন্ধন আছে,
    টাকা নাই, বন্ধন নাই!
    পুরুষ মানুষের দু’হাত ভরে টাকা চাই।
    পুরুষ মানুষ,সম্পর্কের চার দেয়ালের
    মায়ায় থাকে আটক,
    পুরু…Read More

    3
    6 Comments
    • “টাকা আছে বন্ধন আছে, টাকা নাই, বন্ধন নাই”—লাইনটা সত্যিই মনে দাগ কাটলো।

    • টাকার হিসেবেই বাঁধা পড়ে যায় পুরুষের প্রতিটি সম্পর্কের সুতো আবেগের কোনো মূল্য থাকে না এই নিষ্ঠুর বাস্তবতার হাটে…..🤍🖤

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে একদম বাস্তবতার কঠিন দিকটা সামনে চলে এলো, মনের অনেক না বলা কথা খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

    • বাস্তব জীবনের কঠিন এক সত্যকে আপনি খুব সাহসের সাথে শব্দে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে সম্পর্কের সাথে অর্থের টানাপোড়েনের বিষয়টি বেশ গভীরভাবেই ফুটে উঠেছে। প্রতিটি লাইনে ফুটে ওঠা তিক্ত অভিমানগুলো পাঠককে নিজের অজান্তেই ভাবনার জগতে নিয়ে যায় এবং ছন্দময় উপস্থাপনাটিও বেশ সাবলীল। আপনার লেখনীতে আরও কিছু নতুন শব্দ বা রূপক যোগ করলে এর আবেদন হয়তো আরও বহ…Read More

  • ষৌল আনা ফাঁকি

    ভুলের মাঝে ফুল খুঁজলে
    কাঁটার আঘাত পাবে,
    তুমি,সত্য লয়ে পথ চললে
    আঁধার কেটে যাবে।
    মিথ্যে প্রেমের মায়ায় পরে
    হচ্ছে অনেক লাশ,
    আসল প্রেমের মূল্যবোধ
    ক’জন করে তালাশ?
    ভবে হার জিতের লড়াইয়ে
    আমরা মেতে থাকি,
    বেলাশেষে,ঠিক যাচ্ছে সময়
    ষৌল আনাই ফাঁকি।
    আমার ভুল আমার কাছে
    তোমারটা হলো কেনো?
    যজ্ঞ সাজিয়ে পবিত্র মানব
    নেই আর যেনো!

    2
    6 Comments
    • অন্যের ভুল ধরার আগে নিজের দিকে তাকানো দরকার। সুন্দর লেখা।

    • ভুলের কাঁটায় বিদ্ধ হয়েও সত্যের পথ খুঁজে ফেরা এক অন্বেষণেই লুকিয়ে থাকে জীবনের আসল হিসাব-নিকাশ…..🤍🖤

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “ভুলের মাঝে ফুল খুঁজলে কাঁটার আঘাত পাবে”—লাইনটা ভীষণ বাস্তব আর গভীর। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো একদম সঠিক মনে হলো। লেখাটা পড়ে অনেক কিছু নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেলাম।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, জীবনবোধের গভীরতাকে আপনি ছন্দের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো। প্রতিটি লাইনের ভাবার্থ আরও স্পষ্ট করার প্রয়োজনে শব্দচয়নে সামান্য ভিন্নতা এনে দেখতে পারেন, তবে এই মূল কাঠামোটি আপনার চিন্তাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। এই ধরনের মননশীল লেখা চর্চা অব্যাহত থাকলে আপনার লেখনী আরও অনেক পাঠকের ভালো লাগা…Read More

  • প্রস্তুত হও জাতি

    এক হাতে সাবল আর,আরেক হাতে হাতুড়ি
    নিয়ে প্রস্তুত হও জাতি,
    সাম্যের ঐ গান গেয়ে,শোষণের প্রাচীর ভাঙবো
    জ্বালিয়ে,দিগন্তের বাতি।
    ঐক্য,চেতনা,সংগ্রামী,বিপ্লব,রক্তের শিরায় শিরায়
    স্ফুলিঙ্গের ভাসাও বন্যা,
    সত্যের পথে,এসো হে তরুণ,এসো হে যুবক
    আরও সাহসী বীর কন্যা!
    হাতে রেখে…Read More

    2
    5 Comments
    • সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসটাই আসল।

    • রক্তের শিরায় জ্বলে ওঠা বিপ্লবের এই দৃপ্ত হুংকারেই জালিমের অমাবস্যা ভেঙে নেমে আসবে মুক্তির আলো…..🤍🖤

    • আপনার কবিতার প্রতিটি ছত্রে বেশ দারুণ একটা প্রতিবাদী সুর খুঁজে পেলাম। এমন শক্তিশালী এবং সাহসী লেখা এই সময়ে আসলেই খুব দরকারি। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখা আছে, একটু সময় করে অন্য সবার পোস্টে লাইক বা কমেন্ট করলে সবার কাজের আগ্রহটা আরও বাড়বে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখায় ফুটে ওঠা অদম্য সাহসের বহিঃপ্রকাশ এবং ন্যায়ের পথে অবিচল থাকার বার্তাটি পাঠকের মনে প্রবল উদ্দীপনা জাগায়। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনার লেখনী সামনের দিনগুলোতে আরও অনেক প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar