Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • তুমি চাইলে
    তোমার জন্য বাসের পছন্দের সিটটা ছেড়ে দিতে পারি।
    আমি চাই, তুমি দেখো
    যা যা আমার দেখার কথা ছিল।
    আমি শুধু দেখব তোমার মুখচ্ছবি,
    তাতে কী কী অনুভব ফুটে ওঠে।

    বাসের সব হৈ-হুল্লোড় এড়িয়ে
    আমি মাথা রাখব তোমার কোলেতে,শান্তিতে।
    কতকাল যে আমি নিদ্রাহীন,
    তা জানান দিতে ঘুমিয়ে পড়ব এমন শোরগোলের মধ্যেও
    যা দেখে অবাক হবে তুমি।

    তবে জেনে নিও
    কতকাল আমি এমন এক ঘুমের খোঁজে ছিলাম,
    কতকাল করেছি ছটফট।
    আমার কুঞ্চিত কুন্তলের মতো
    এই আঁকাবাঁকা জটিল জীবন,
    সবটুকু জট খুলে লুটিয়ে পড়তে চেয়েছে তোমার কাছে।
    এই চিরচেনা “মা-মা” সুভাস ছাড়া,
    আজীবন আমার চোখে কোনোদিন ঘুম নামেনি।

    ইফতিশা খানম।

    4
    9 Comments
Skip to toolbar