Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • Profile picture of ইফতিশা খানম

    ইফতিশা খানম

    2 months, 2 weeks ago

    মা’কে কেবল মা’ হিসেবেই চেনা

    ছোট্ট জিজ্ঞাসুক আমি,
    মা, এই গাছটার নাম কী?
    মা, ঐ গাছটার নাম কী?
    মা, ওই পাশের গাছটার নাম কী?
    বড্ড ঝালাচ্ছিস তো,
    সব গাছের নাম আমি কীভাবে জানবো?
    কেন জানবে না?
    তুমি না মা।
    মা’রা তো সব জানে!

    সময় বদলেছে আমি না…
    মা, আমার বই কোথায় রাখলে?
    জামাটা খুঁজে পাচ্ছি না।
    নিজে গুছিয়ে রাখলে তবেই তো খুঁজে পেতিস।
    তুমি আমার জিনিস না ধরলেই তো হয়।

    আমার অগোছালো জীবন যে গুছিয়ে দেয়।
    পৃথিবীতে আসার পর পরই…
    যে আমাকে কথা বলতে শিখিয়েছে,
    ফুল,গাছ,পাখি চিনিয়ে দিয়েছে।
    সে কিছু না পারলেই বলি,
    তুমি এটুকুও পারো না, মা?

    অথচ আমি যখন কিছু পারতাম না,
    সে কী আনন্দেই না
    আমাকে নতুন জিনিস চেনালো, শেখালো।

    মা নামক মানুষটা আমার আগে জন্মেছে বলে,
    আমরা ধরেই নিই…
    তার তো সব জানার কথা, বোঝার কথা।
    তাকে নতুন করে
    কেন কিছু শেখাতে হবে,জানাতে হবে,বোঝাতে হবে।

    তার জন্য ফুল নিয়ে আসা খুব একটা বড় ব্যাপার না।
    বরং ফুল দিয়ে কিছুটা অনুশোচনা কমাই।

    পরের দিন তো ফের বলবো
    “তোমার তো এটা জানারই কথা, তুমি না মা?”

    ইফতিশা খানম

    8
    16 Comments
Skip to toolbar