Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    3 years, 2 months ago

    ভাঙ্গো অভিমান
    ইমামুজ্জামান ওয়াহেদী

    কি’বা এমন হবে!
    যদি প্রেমের তরী বাইতে খানিক
    মান ক্ষয়ে যায় ভবে,
    তাতে, কি’বা এমন হবে।

    কি’বা হবে সবার আগে
    প্রেমিক হতে গিয়ে
    অগাধ মানের একটুখানিক
    দাও যদি বিলিয়ে।

    নাহয় আছে ক্রোধের পাছে
    যুক্তি অগণিত,
    ভাংলে নাহয় ক্রোধ-অভিমান
    হইবে পরাজিত।

    ভাঙ্গো তারে ভাঙ্গে যাহা
    মিলন মহব্বত,
    হারুক সকল নষ্ট অতীত,
    জিতুক ভবিষ্যৎ।

    জিতুক প্রীতি বাজুক ধরায়
    প্রেমের জয়গান,
    তবে ভাঙ্গো অভিমান।

    7
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar