-
অদ্য যে মা পুত্র শোকে সংজ্ঞাহীন,
শোক ফুরাবে ফুরিয়ে গেলে জীবনবীণ।
দু’খের ঘাতে ছিন্ন হৃদয়, জীর্ণ মন,
ক’দিন পরেই সময় সকল করবে ‘লীন।অদ্যকারের নিঃস্ব যেজন বিশ্ব ‘পর,
শেষ হবে তার দু’খ, যা পেল জীবনভর।
কালের কোলে নিঃস্বরা নিশ্চিহ্ন আজ,
সময় ফুরায়, এই তো মহাকালের বর।আজকে যে জন নিশিথ জুড়ে জাগনা রয়,
ব্যাথার বানে দু’কূল ভাঙ্গা যার হৃদয়,
এই এহেন কৃষ রজনী হইবে শেষ
তাহার পরে সহস্র মাস হইবে ক্ষয়।আজ যে ঘরে বাসর রাতে মিলন হয়,
বেঘোর সুখে মত্ত দু’জন নিশিথময়,
কালের ক্রমে, যে ঘরে আজ সুখের বান
সেই সে ঘরেই আসবে মরণ সুনিশ্চয়।আজ যে সুখে হিয়ায় বহায় সুখের সত্,
কিংবা যেজন দু’খ আঘাতে পাথরবৎ,
দুঃখ কি’বা সুখ র’লেও সুনিশ্চয়
মরণ এসে সকল কিছুই করবে নত্।আজ নিশিথে ভাংছে যুবক কান্দিয়া,
একলা ফেলে পরের ঘরে রয় প্রিয়া।
এক জনমের সময় যখন হইবে শেষ
ভাঙ্গা হিয়ার কষ্ট যাবে ভাঙ্গিয়া।আজ যে বঁধুর মন বিরহে মরণময়,
প্রতিক্ষণে পতির ফেরার প্রতিক্ষায়,
এই বিরহের রবির দহন থামবে খুব
জীবন বেলার সূর্য যখন অস্ত যায়।আজ যে রোগীর রোগ-যাতনা দমছে না,
পীড়ার পীড়ন বাড়ছে শুধুই, কমছে না,
দেহের হতে রুহ্ যবে বিচ্ছিন্ন হয়
দেখবে তখন পীড়ার আসর জমছে না।মানব জাতির সত্য হল পর-দ্যুলোক।
জীবনটা সেই সত্যলোকের অন্তরক।
জানবি মানব, “সকল সময়, সর্বময়-
সময় সকল জীবন রোগের চিকিৎসক।”মুক্তি
মো. ইমামুজ্জামান ওয়াহেদী
০৫.১০.২০২৪ খ্রীঃ10 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-

Md. Emamuzzaman Wahedi
Devotional artist and music composer. Gold medalist on National Anthem Competition 2019 by the government of BD, awarded as the brilliant of the year 2017 on chemistry in Creative Knowledge Searching Competition 2017 by the education ministry of BD.
Find me on facebook Here
Watch my videos in youtube Here
Listen to my music Here
Find me on twitter Here
Find me on instagram Here
আরও পড়ুন:
পাঁচশত টাকা আওয়ার♦এক সপ্তাহ ছুটি♦অস্তিত্ব♦তাহারে কি ভোলা যায়♦একলা এসো একলা ঘরে♦কবি হওয়া♦স্মৃতির গান♦সীমান্ত♦কনে বিদায়♦অনন্ত একাকীত্ব♦দ্বিধা♦একলা♦সাত সাগরের ওপারে♦প্রেম♦স্মৃতি♦দুঃখ ও জীবন♦️স্মৃতির গান♦️অমৃত♦️ভাঙ্গো অভিমান♦️গোধুলি♦️দাও যেতে দাও♦️এপার-ওপার♦️গান বাসনা♦️প্রিয়ার হাসি♦️ঘন্টা♦️এক সপ্তাহ ছুটি♦️অস্তাচল ও একটি রক্তিম সূর্যের গল্প♦️মুক্তি♦️
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
Dreamgirl mukta
@mukta13
Md. Ariful Islam
@mdarifulislam
Surja Mohon Ray
@surja1916017
শেহজাদ আমান
@shehzadaman
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
মোরশেদ সাকিব
@morshedsakib
Bulbul-Ahsan
@bulbul-ahsan


Daron