Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • গানের বন্ধু
    ইমদাদুল এইচ এম লিমন।

    খোকার ছিল টেডিবিয়ার
    গাইতো মিষ্টি গান,
    গানের সুরে ডাকতো টেডি
    আবু সুফিয়ান।

    খোকা বেজায় খুশি হয়ে
    খিলখিলিয়ে হাসে,
    টেডিবিয়ার গানের তালে
    ধিন তা না ধিন নাচে।

    টেডিবিয়ার নাচে ভালো
    গায়ও ভালো গান,
    খোকা টেডির খুব জমেছে
    সমানে সমান।

    — কাব্যচারী
    হোসনাবাদ, বেতাগী

    7
    5 Comments

কাব্যচারী ইমদাদুল এইচ. এম. লিমন

কবি ও গীতিকার

Skip to toolbar