-
আছ-সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহ।
আজ আমার মনের মাঝে ধুলো জমে থাকা কিছু কথা বলতে চলেছি যা কেউ শুনতে চাই না। তবুও বলছি। কেন জানি না বলতে ইচ্ছে করছে। আর এই ইচ্ছের অনুপ্রেরণা দিয়েছে তুলট। তাই আমি প্রকৃতপক্ষেই তুলটের কাছে কৃতজ্ঞ।
আমার লেখা লিখির জগতে প্রবেশ ঘটেছে ২০১৪ সালে তখন আমি সেভেনে পড়তাম। আমার স্কুলের শরীরচর্চা বিভাগের শিক্ষিকা পাপিয়া ম্যাম উপজেলা পর্যায়ে আয়োজিত কবিতা প্রতিযোগিতার কথা বলেন। তিনি সবাইকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করেন। সেদিন থেকেই আমার মনে লেখার জন্য ভালোবাসা সঞ্চিত হয়। সেদিন আমি প্রথম কবিতা লিখেছিলাম। কবিতাটির নাম ছিল শাপলা ফুল। কবিতাটি আমার ফ্রেন্ডদের ও দেখিয়েছিলাম। কিন্তু এক ফ্রেন্ড বলেছিল ঐরকম কবিতা নাকি আছে আর আমি নাকি কপি করেছি।[ কবিতা টি আমি পোস্ট করব আর আপনারাই জানাবেন যে কবিতাটি কপি করা নাকি আমার ই লেখা] খুব রাগ আর অপমান বোধ হয়। তাই আমি আর কবিতাটি ম্যামকে জমা দেয়নি। কিন্তু ম্যামকে কবিতা টি দেখানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু আমি লেখা ছাড়তে পারি না। আমি একা থাকতে ভালোবাসতাম। একা একা কথা বলতাম নিজের সাথে আমার কল্পনার জগতে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অদ্ভুত এক নেশা লাগত। এখনো সুযোগ পেলেই হারিয়ে যায় প্রকৃতির মাঝে।
আমি আমার নোটখাতাতে লিখা শুরু করি। আমার ডাইরী ছিল না। তাই ৫ টাকার ছোটদের হাতের লেখা সুন্দর করার যে খাতাগুলো পাওয়া যায় সেগুলো তে লিখতাম।
ক্লাসের সবাই আমার ফ্রেন্ড ছিল কিন্তু আমার কোন ক্লোজ ফ্রেন্ড ছিল না। ক্লাস নাইনের শেষ দিকে আমার ৩ জন ক্লোজ ফ্রেন্ড হয়। ওদের মধ্যে একজন আমার লেখার আগ্ৰহটাকে অনুভব করতে পেরে আমার জন্মদিনে একটা ডাইরী উপহার দেয়।ওরে বলে বোঝাতে পারবো না কতোটা খুশি হয়েছিলাম। ডাইরীটা পেয়ে আমি স্টোরি লিখলাম আমার কল্পনাগুলোকে জূড়ে মেলে ধরলাম স্বপ্নের আকাশে। তারপর নিজে একটা ডাইরী কিনেছি। এর পর আমার ২ ভাই জন্মদিনে ডাইরী গিফট করেছিল। আর এক ছোট ভাই এক সাথে ৩ টা ডাইরী এনে বলেছিল – আপু এগুলো রাখ । এগুলো তে লিখিস।
এখন আর ডাইরীতে তেমন লেখা হয়ে ওঠে না। নোটপ্যাড ডিভাইসে টাইপ করে রাখি। ফেসবুক গ্ৰুপে আর পেজে লিখি। পড়াশোনার চাপ কাটিয়ে তবুও লিখি। লিখতে ভালবাসি। মনে হয় এইটা আমার একটা অংশ। একে ছাড়া বাঁচা সম্ভব নয়।কেউ উৎসাহ দিক বা না দিক আমি লিখবোই। এই আত্মবিশ্বাস নিয়ে লিখেই চলেছি। কিন্তু তারপরও কেমন জানি খারাপ লাগে যখন আমার লেখা পোস্টে ৫/৭ টা রিয়াক্ট পড়ে আর সিন পড়ে ১৯/২০ জনের। কেমন যেন মনে হয় আমার লেখা কারোর ভালো লাগে না। আমার ডেইলি লাইফে যখন মেন্টালি ইমব্যালেন্সন্ড হয়ে পড়ি তখন গ্ৰুপের অবস্থা দেখে মনে হয় জীবনের গতিপথের প্রতিটি গলিতে শুধু ব্যর্থতা। নিজেকে অপদার্থ মনে হয়। তাই রেগুলারলি লিখতে ও মন চাইনা। এক রকম লেখাটায় বাদ পড়ে যায়।
কিছু দিন আগে তুলট এর প্রচার দেখতে পেলাম ফেসবুক হোমপেজে। রেজিস্টার ও করে ফেললাম। সত্যি অসাধারণ প্ল্যাটফর্ম। অনেক অনেক অন্নেক ভালোবাসা রইলো আপনাদের এই মহৎ কাজের জন্য। রেগুলার লেখার চেষ্টা ও শুরু করব। আর আমার তুলটবাসী বন্ধুদের জন্য অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আমার পাশে থেকে উৎসাহিত করার জন্য। আর আমাকে আশীর্বাদ করুন আমি সফলতার চাঁদের আলো গায়ে মাখতে পারি।
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
অনেক ধন্যবাদ।7 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


Nice