Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    5 years, 4 months ago

    ________”মায়া আঁচল”________
    ________ফাহিম হাসান

    তোমার তারাময় সন্ধ্যার আকাশ
    বিষন্ন প্রানে চেয়ে ছিলাম তোমাতে,
    মোহিত পরিবেশের শান্ত বাতাস
    বুকে ধুক ধুক! ঝড়ো শূন্যতা মনে।

    রূপকথা হয়ে নামে তোমার দৃষ্টি
    ভেসে যায় ছন্দে কল্পনা মেঘ যত,
    বর্ষিত হয় মিষ্টি ঠোঁটে সুরের বৃষ্টি
    নিংড়ে যায় ভষ্ম আত্মা শত শত ।

    সেদিনও হয়েছিলো বৃষ্টি অকারন
    চরিত্রে ব্যর্থ প্রেমিক ঘুরে রাস্তায়,
    ভিজেছিলো চোখ ভিজেনি নয়ন
    ঝলসা চোখে শেষ দেখা তোমায় ।

    অন্তিম ঝাঁঝালো মুহূর্তে শেষবার
    ভুল আবেগের বাতাসে যায় উড়ে,
    হলুদ শাড়ির মায়া আঁচল তোমার
    জটিল কবিতা হয়ে প্রতীক্ষা জুড়ে ।

    সাহস হয়েছিলো কি তোমার,
    আমার সাগর চোখে তাকাবার?

    11
    5 Comments
Skip to toolbar