-
আমি ওসমান হাদি বলছি
আমি শরীফ ওসমান হাদি, আমি কবিতাকে ভালোবাসি
তাই মগজের প্রতিটি রন্ধ্রে কবিতার বাসা বাঁধি
আমি দেশপ্রেমকে ভালোবাসি,
তাই মগজের প্রতিটি স্তরে দেশপ্রেম লুকিয়ে রাখি।
কবিতা ও দেশপ্রেমের মধ্যে হয় মহা সংঘর্ষ,
আমার মননে জ্বলে ওঠে এক তীব্র স্ফূলিঙ্গ!
কানে বাজে আব্বার আজানের ধ্বনি
তাই সাথে নিয়ে চলি ইসলামের অমিয় বাণী।
আমি বিদ্রোহী, আমি রণ-ক্লান্ত
আমি আপনার তালে নেচে যাই আমি মুক্তজীবনানন্দ
আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমি কাজী নজরুলের ভক্ত
তাই আমার শিরদাঁড়া বেয়ে প্রবাহিত এক ‘বিদ্রোহী ‘ রক্ত
আমি মানি নাকো কোন বাঁধা
মৃত্যুর শীতলপদধ্বনি দিতে পারেনা মননে থাবা
তাই আমি করে চলি উৎপাত
যত অন্যায় দুর্নীতি সব একদিন করব লোপাট
তলোয়ারের সাথে আমার চুক্তি
আমি ওসমান হাদি, একদিন হব শহিদ
এই আমার জীবন- মৃত্যুর এক অনিবার্য যুগলবন্দী।
আমি যুগে যুগে রইব বেঁচে দেশপ্রেমিকদের মাঝে,
যদিও আমার অস্তিত্ব হয়তো আর থাকবে না এ ধরণীর মাঝে
মনে পড়ে আমার বাচ্চার মুখখানি,
যখন সে ‘ আব্বা ‘ বলে ডাকে
বাঁধ মানে না আমার চোখের পানি।
কিন্তু কি করব হায়, আমার দেশের মানুষগুলো যে বড্ড অসহায়।5 Comments
Friends
Md. Mostafizur Rahman
@md-mostafizurrahman
Rabia Akter
@maimunamadiha3gmail-com
Najir Hossain
@najirhossain
A i Bangla
@aibangla
Muntasir Maruf
@muntasirmaruf
Md. Afzal Hossain Afzal
@md-afzalhossainafzal
khusbuislamic shop
@khusbuislamicshop
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


আপনার কবিতার ‘আমি মানি নাকো কোন বাঁধা, মৃত্যুর শীতলপদধ্বনি দিতে পারেনা মননে থাবা’—লাইনগুলো বেশ শক্তিশালী এবং দারুণ লেগেছে। দেশপ্রেম আর ব্যক্তিগত আবেগের এমন সুন্দর সমন্বয় সচরাচর দেখা যায় না। গ্রুপের অন্যদের লেখালেখিতেও নিয়মিত লাইক ও কমেন্ট করবেন, যাতে আমাদের এই আড্ডাটা আরও জমে ওঠে।