-
অন্তর্ধান
– ফারহাত আহমেদ
দূরপাল্লার কোন
রেল গাড়ি সাঁঝ বেলা
হারায় তেপান্তরে
দিয়ে শেষ হুইসেল্
আমিও হারিয়ে যাবো
রেল গাড়িটার মতো
সুখ শুধু মরীচিকা
তুমি পাশ-আমি ফেল ।
একদিন চেয়ে দেখি
কাশবনে ট্র্যাক্টর
বাতাসের শেষ ছোঁয়া
যায় তারে দিয়ে যায়
আমিও তোমার সাথী
কাশফুল জেনে রেখো
সীমা দিয়ে সব বাঁধা
তুমি-আমি অসহায় ।
কাশবন, রেল রোড
তারপর টি-স্টল
চা এলো তড়িঘড়ি
ধুমায়িত এক কাপ
এইসব রেলগাড়ি
কাশফুল, তুমি-আমি
চলে যাবে রয়ে যাবে
কথা-বাণী-স্মৃতি-ছাপ ।4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


💐💐