Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 10 months ago

    চাওয়া
    – ফারহাত আহমেদ
    কত কিছু চাই জানবে না তুমি,
    জানলে তুমি কি দিতে?
    দাবী-দাওয়া শুনে হয়তো পালাতে,
    হয়তোবা মেনে নিতে!
    আস্কারা পেলে মাথায় উঠবো,
    পারতে না তুমি ঠেকাতে
    চাওয়া-পাওয়া সব তোমার হাতে,
    লেখা তা হাতের রেখাতে।
    তালের পাখায় তোমার বাতাসে
    আমার গ্রীষ্ম শেষ
    একসাথে ভিজে সর্দি বানাবো,
    ওটাই বর্ষা-বেস।
    ভাদ্রের আকাশ আমাকে তোমাকে
    “আয় আয়”করে ডাকবে
    নবান্নতে ঢেকির পাড়ে
    অনেক আদর থাকবে।
    তারপরো চাই তোমার কাছে,
    চাই তা থাকুক ছাপা
    বাকী জীবনের সবগুলো শীতে
    তোমার হাতের ভাপা।

    4
    6 Comments
Skip to toolbar