Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 10 months ago

    মেড ইন চায়না
    – ফারহাত আহমেদ
    যদি বেঁচে থাকো তাহলে পারোনা
    বেশীদিন দূরে থাকতে
    এরকম আরো কথার তুলিতে
    সাতরঙা ছবি আঁকতে।
    সব ঠিক তবু এখন তো আর
    পাইনা তোমার সঙ্গ
    কার্বাইড দিয়ে ইঁচড়ে পাকানো
    অল্পেই রণে ভঙ্গ।
    রোমিওর মতো জুলিয়েট পেলে
    নির্ঘাত ভালো বাসাতাম
    চার্লির মতো চ্যাপলিন হলে
    কান্নার মাঝে হাসাতাম।
    শান্তির মাঝে,যুদ্ধের মাঝে
    বন্ধনে শুধু জড়াতাম
    গান্ধী পারেনা,সেইসব কাজ
    হিটলার দিয়ে করাতাম।
    হৃদয় জানিনা কিসের তৈরী,
    বোধ হয় মেড ইন চায়না
    একবার সেটা বিকল হলে
    কখনো সারানো যায়না।

    3
    4 Comments
Skip to toolbar