Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 8 months ago

    মামা
    – ফারহাত আহমেদ
    ছেলে-পুলে সাথে সাবেক প্রেমিকা
    গরমে ঘামা-ঘামা
    অপমান লাগে আমাকে যখন
    বানায় তাদের মামা।
    হাসতে হাসতে ফেটে যায় পেট,
    কেউ আমারে থামা,
    ব্যবসার লাভ ঐকিকে করে,
    একটি কমেডি ড্রামা।
    আমার ভিটায় চরায় ঘুঘু,
    ছলা-কলা,ছলে-কলে
    মফিজ বানিয়ে মুড়ি খেতে কয়,
    বেকুব সাজতে বলে।
    শিয়ালের কাছে মুরগী রেখেছি,
    কাগজে-কলমে লেখিয়ে,
    আবুল বানিয়ে ঘোল খেতে কয়
    কুমীরের ছানা দেখিয়ে।
    সরলতা দিলে ধূর্ততা মিলে,
    এতোটুকু খাঁটি পাইনা,
    সরলতা মানে বেকুবি যেখানে,
    সেখানে থাকতে চাইনা।

    6
    6 Comments
Skip to toolbar