Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 10 months ago

    পুতুল নাচ
    – ফারহাত আহমেদ
    একটু পরে
    রাত পোহালে
    নামবে পথে
    কাজের মানুষ
    ছেঁড়া কাঁথায়
    আলস্য পাপ
    অভাব পোড়ায়
    মনের ফানুস ।
    একটু পরে
    সাত-সকালে
    মেজাজ হারায়
    নারীজাতি
    পাড়া মাথায়
    করে তারা
    রাগে-লয়ে
    রাতা-রাতি ।
    একটু পরে
    কোমলমতি
    স্কুলের পথে
    হাঁটি হাঁটি
    ইস্ তিরি শেষ
    কর্তা মশায়
    আপিস যাবেন
    পরিপাটি ।
    একটু পরে
    প্রেমিক-যুগল
    বন্দী হবে
    পরস্পরে
    সৃষ্টি-সুখের
    প্রতীক্ষাতে
    প্রহর গোণে
    আড়ম্বরে।
    একটু পরে
    দুপুর হবে
    খাবার খোঁজে
    মানুষ ছোটে
    হরেক পদের
    কপাল কারো
    কপালপোড়ার
    অল্প জোটে ।
    একটু পরে
    কেউবা ঘুমায়
    কেউবা ঝিমায়
    অলস দুপুর
    গল্প চলে
    অন্তঃপুরে
    অতীত কাহন
    টাপুর-টুপুর ।
    একটু পরে
    বিকাল নামায়
    বাংলা মায়ের
    দামাল ছেলে
    বলের পেছন
    পেছন দ্যাখো
    ম্যারাডোনা
    কিংবা পেলে ।
    একটু পরে
    সন্ধ্যা নামে
    পড়তে বসে
    খোকা-খুকু
    চায়ের কাপে
    চুমুক দিয়ে
    কর্তা সারেন
    আরামটুকু ।
    একটু পরে
    ঘুম-নগরে
    হারায় সবাই
    অবশেষে
    ঘুম আসেনা
    বারবনিতার
    চোর-পুলিশ আর
    প্যাচার দেশে ।
    পুতুল নাচের
    পর্বগুলো
    চলছে চলুক
    বছর ধরে
    কাজের মানুষ
    নামবে পথে
    এই ধরা যাক
    একটু পরে !

    6
    5 Comments
Skip to toolbar